
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
কঙ্কনা সেন শর্মা ও কাজল পরিচালিত ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শীর্ষক টকশোর প্রথম পর্বেই অতিথি ছিলেন সালমান খান।
সালমান জানান, লারা দত্তের সঙ্গে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই রোগের প্রথম লক্ষণ দেখা দেয়। তিনি বলেন, ‘আমি “পার্টনার” করছিলাম। লারা সেখানে ছিল। সে যখন আমার মুখের ওপর থেকে তার একটি চুল সরিয়েছিল, তখনই ব্যথা অনুভব করেছিলাম। আমি মজা করে বলেছিলাম, “বাহ লারা, তুমি তো পুরাই বিদ্যুৎ! ” ওটা থেকেই আমার এই রোগের শুরু।’
৫৯ বছর বয়সী ভাইজান সেই থেকে রোগ ভোগের বর্ণনায় বলেন, এই ব্যথা দৈনন্দিন জীবন কঠিন করে তুলেছিল। তিনি বলেন, ‘আপনাকে এটা নিয়েই বেঁচে থাকতে হয়। অনেক মানুষ বাইপাস সার্জারি, হৃদ্রোগ এবং আরও অনেক কিছু নিয়ে বেঁচে আছে। যখন আমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া ছিল, সেই ব্যথা এমন ছিল যে, আপনি পরম শত্রুরও এমন ভোগান্তি দেখতে চাইবেন না।’
সালমান জানান, সাড়ে সাত বছর ধরে তিনি এই ব্যথায় ভুগেছেন। প্রতি চার-পাঁচ মিনিট পরপর হঠাৎ করেই ব্যথা শুরু হতো। কথা বলার সময়ও এমনটা ঘটত। তিনি বলেন, ‘আমার সকালের নাশতা করতে প্রায় দেড় ঘণ্টা লাগত। এরপর একদম রাতের খাবার খেতাম। একটা অমলেট খাওয়ার জন্যও আমাকে রীতিমতো যুদ্ধ করতে হতো। যতটা সম্ভব ব্যথা সহ্য করে খাবারটা কোনোরকম শেষ করতাম।’
শুরুতে অনেকেই ভেবেছিলেন, সালমানের এই ব্যথা দাঁতের সমস্যার কারণে হচ্ছে। কিন্তু পরে জানা যায়, এটি আরও জটিল কিছু। অভিনেতা জানান, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি প্রতিদিন ৭৫০ মিলিগ্রাম ব্যথানাশক ওষুধ খেতেন। তবে তিনি এও উল্লেখ করেছেন, সামান্য (অ্যালকোহল) পান করলে, ব্যথা কিছুটা কমে যেত।
ট্রাইজেমিনাল নিউরালজিয়া কী?
যুক্তরাষ্ট্রের বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের মতে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া (টিএন) হলো এক ধরনের দীর্ঘস্থায়ী স্নায়ু রোগ। এ রোগে মুখের ট্রাইজেমিনাল স্নায়ুকে প্রভাবিত হয় এবং মুখে আকস্মিক, তীব্র ও বৈদ্যুতিক শকের মতো ব্যথা হয়। মুখে সামান্য স্পর্শ, দাঁত ব্রাশ করা, খাবার খাওয়া বা এমনকি হালকা বাতাস লাগার মতো বিষয় থেকেও এই ব্যথা শুরু হতে পারে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
৭ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১২ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৫ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১৫ ঘণ্টা আগে