তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। শিগগিরই মুক্তি পাবে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ শিরোনামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রবি কিষাণ। তবে সম্প্রতি কিরণ জানিয়েছেন, রবি কিষাণ নন এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের।
সম্প্রতি দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও আরও জানিয়েছেন, এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন আমির খান। কিন্তু না, ওই চরিত্রের জন্য বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ।
দ্য উইক-এর সাক্ষাৎকারে কিরণ রাওকে জিজ্ঞেস করা হয়, আমিরের ‘লাপাতা লেডিস’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করার কথা ছিল, সত্যি কি? এ কথা শুনেই হেসে ফেলেন কিরণ রাও। বলেন, হ্যাঁ। কিরণ বলেন, ‘আসলে আমিরের মনোহরের চরিত্রে অভিনয় করা উচিত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। যে চরিত্রে এখন রবি কিষাণ অভিনয় করেছেন। তবে আমিরের চরিত্রটি বেশ পছন্দ ছিল। ও বলেছিল, ও সত্যিই ওই চরিত্রে অভিনয় করতে চায়।’
তবে শেষপর্যন্ত কেন আমিরকে না নিয়ে রবি কিষাণকে নেওয়া হয়? এর উত্তরে কিরণ বলেন, ‘আমি যখন আমির ও রবি কিষাণ, দুজনের অডিশন টেপ দেখলাম, তখনই দেখি রবি এই চরিত্রের জন্য আমিরকেও ছাপিয়ে গিয়েছেন। আমিরের অডিশনও সত্যিই ভালো ছিল, তবে রবি কিষাণের সঙ্গে চরিত্রটি অনেক বেশি খাপ খেয়েছিল। উনি (রবি কিষাণ) এই চরিত্রের সঙ্গে বেশি মিশে যেতে পেরেছেন।’
কিরণের কথায়, ‘আমি মনে করি, রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এটা আপনারাও ভাবতে পারবেন না, যে উনি এই চরিত্রের জন্য কী করেছেন! আর এ বিষয়ে আমিরও সহমত, যে রবি ওই চরিত্রের জন্য ওর থেকেও বেশি উপযুক্ত। আসলে আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, এই চরিত্রের সঠিক মূল্যায়ন ও করতে পারবে না।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমার ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ মার্চ। ২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে দুই যুবতী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। রবি কিষাণ ছাড়াও সিনেমাটিতে আরও দেখা যাবে নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তবকে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে