স্নায়ু ও মস্তিষ্কের একাধিক বিরল রোগে আক্রান্ত সালমান খান। সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে দ্য গ্রেট কপিল শর্মা শোর তৃতীয় সিজন। প্রথম পর্বে অতিথি হয়েছেন সালমান খান। শনিবার প্রচারিত হয়েছে পর্বটি। এ শোতে গিয়ে গল্পে গল্পে সালমান জানিয়েছেন, একাধিক রোগের সঙ্গে লড়াই করে কীভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
নিজের অসুস্থতার খবর সালমান খান প্রথম প্রকাশ্যে এনেছিলেন ২০১৭ সালে। ‘টিউবলাইট’ সিনেমার প্রচারের সময় দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সালমান জানিয়েছিলেন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নামের মুখের স্নায়ু ব্যাধিতে ভুগছেন তিনি। যাকে ‘সুইসাইড ডিজিজ’ও বলা হয়। কারণ তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। এবার আরও দুটি বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর জানালেন সালমান।
কপিল শর্মা শোতে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউড ভাইজান। কপিল তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে সালমান কথায় কথায় জানান, একাধিক বিরল রোগে ভুগছেন তিনি। তবু হার না মেনে কাজ করে চলেছেন।
সালমান খান বলেন, ‘প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি, যদিও তা খুব সহজ নয়। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নিয়ে কাজ করে যাচ্ছি। প্রতিদিন মনে হয় শরীরের একটা করে হাড় ভাঙছে। পেশি ছিঁড়ে যাচ্ছে। মস্তিষ্কে অ্যানিউরিজম নিয়েও কাজ করছি। এভি ম্যালফরমেশনে ভুগছি, তবু কাজ করে চলেছি।’
সালমান জানান, এ পরিস্থিতিতে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া কঠিন। কারণ, বিয়ের পর বনিবনা না হলে স্ত্রী ছেড়ে চলে যাবে, সঙ্গে সালমানের উপার্জিত সম্পত্তির অর্ধেকও নিয়ে চলে যাবে। সালমান বলেন, ‘এটা যদি কম বয়সে হতো, তাহলে মেনে নিতে পারতাম। আবার নতুন করে উপার্জন করতে পারতাম। কিন্তু এখন সেটা সম্ভব নয়।’
সালমানের শরীরে বাসা বাঁধা এসব রোগ কী ধরনের সমস্যা তৈরি করে? হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত স্নায়ুর অসুখ। যার ফলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মুখমণ্ডলে ভয়ংকর যন্ত্রণা হয়। এভি ম্যালফরমেশনও কম জটিল রোগ নয়। শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সমস্যা তৈরি করে। অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়। অন্যদিকে অ্যানিউরিজমে মস্তিষ্কে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বেঁধে রক্তনালি ফুলে যায়। যার ফলে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানিও ঘটতে পারে।

চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম।
১২ ঘণ্টা আগে
গত সোমবার দিবাগত রাত ১টায় না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মঞ্চনাটকে অসামান্য....
১৪ ঘণ্টা আগে
১০ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ২০ মে, স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
১৫ ঘণ্টা আগে