বিয়ে করলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। বিয়ের নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কোনো ছবিতে দেখা যায়, স্ত্রীর হাতখানা শক্ত করে ধরে রেখেছেন রাজকুমার রাও। আবার কোনোটায় দু’জনে দু’জনের কপালে কপাল ঠেকিয়ে হাসছেন। আরেকটি দৃশ্যে কনের সাজে বাঙালি মেয়ে পত্রলেখাকে দেখা যাচ্ছে দু’হাতের তালুতে স্বামীর হাত দু’খানা ধরে থাকতে। পত্রলেখার লাল বেনারসির পাড়ে লেখা, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’।
রাজকুমার-পত্রলেখা ১১ বছর প্রেমের পর বিয়ে করলেন। বিয়ের পরে একটি ফেসবুক পোস্টে পত্রলেখা লিখেছেন, ‘আগামী বা ভবিষ্যতে কী হবে তা জানি না। তবে আপাতত এই এক সঙ্গে থাকতে পারার আনন্দটাই আমাদের কাছে যথেষ্ট।’
বলিউড ছবি ‘সিটি লাইটস’-এ প্রথম একসঙ্গে কাজ। পত্রলেখা জানিয়েছেন, অভিনেতা রাজকুমারের সঙ্গে প্রথম সাক্ষাতেই এক অদ্ভুত জাদু অনুভূতি হয়েছিল তাঁর। কী রকম সেই অনুভূতি? পত্রলেখার ব্যখ্যা, ‘ও একটা ঘূর্ণিঝড়ের মতো সবাইকে একসঙ্গে টেনে নিয়ে আগায়। শুধু নিজে নয় বাকিদেরও ভাল কাজ করতে অনুপ্রাণিত করে। এমনই শক্তি আছে রাজকুমারের। ওর কাজের প্রতি আবেগ এতটাই বেশি, যে তাতে কিছুটা অসহায় ভাবেই আক্রান্ত হতে বাধ্য হতেন বাকিরা।’ পত্রলেখা জানিয়েছেন, প্রথম থেকেই রাজকুমারের এই মনোভাব দেখে একটা অন্যরকম শ্রদ্ধা হয়েছে ওর প্রতি।’
এই রাজকুমারকেই যখন প্রথমবার পর্দায় দেখেছিলেন পত্রলেখা, সেটা ভালোভাবে নেননি। ‘লাভ সেক্স অউর ধোকা’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ রাজকুমারের। ছবিতে তাঁর চরিত্রটি ছিল নেতিবাচক। পত্রলেখার কথায়, ‘ছবিটা দেখে আমার মনে হয়েছিল রাজকুমার ব্যক্তিগত জীবনেও ওই রকমই নেতিবাচক ধারণার ছেলে। সত্যি বলতে মোটেও ভালো লাগেনি এই ছেলেকে।’
রাজকুমারের ক্ষেত্রে আবার ব্যাপারটা ছিল একেবারে উলটো। একটি টিভি বিজ্ঞাপনে প্রথম পর্দায় পত্রলেখাকে দেখেন রাজকুমার। দেখেই তাঁর মনে হয়েছিল, বিয়ে করলে এই মেয়েকেই করবেন।
অথচ দু’জনে দু’জনকে পর্দায় দেখার অনেক আগে থেকেই চিনতেন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টটিটিউট অফ ইন্ডিয়া থেকে একসঙ্গে পাশ করেছেন। তবে কলেজের পরিচয় মুখ-চেনার পর্যায়েই আটকে ছিল। প্রেম শুরু হয় দু’জনে একসঙ্গে বলিউডে কাজ শুরু করার পর।
কেমন ছিল প্রেমের দিনগুলো। পত্রলেখা জানিয়েছেন, একবার তাঁদের দেখা করার কথা ছিল। রাস্তায় ট্র্যাফিক জ্যামে দাঁড়িয়ে দেরি হচ্ছিল বলে এয়ারপোর্টে গাড়ি দাঁড় করিয়ে জুহু পর্যন্ত দৌড়ে পৌঁছেছিলেন রাজকুমার। আবার যখন দু’জনেই বলিউডে লড়াই করছেন, তেমন উপার্জন নেই, তখন হঠাৎই এক দিন একটা অত্যন্ত বেশি দামি হাতব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন রাজকুমার। যে ব্যাগটির প্রতি পছন্দের কথা কোনও এক দুর্বল মুহূর্তে জানিয়ে ফেলেছিলেন পত্রলেখা। পত্রলেখার কাছে সেই ব্যাগের মূল্য ছিল অসীম। কিন্তু বেশ কয়েক বছর পর লন্ডনে সেই ব্যাগ চুরি যায়। সে কথা জানিয়ে রাজকুমারের কাছে কান্নাকাটি করেছিলেন পত্রলেখা। সে দিনই হোটেলে ফিরে দেখেন তার জন্য একদম এক রকম দেখতে একটি ব্যাগ তাঁর ঘরে রাখা রয়েছে।
এমনই টুকরো টুকরো ভাললাগার একরাশ স্মৃতি জড়িয়ে রাজকুমার-পত্রলেখার ১১ বছরের প্রেমে। যে প্রেম সোমবার পরিণতি পেল। তবে এই প্রেম কি বরাবরই একই ধারায় চলেছে? কখনও কোনও প্রতিকূল পরিস্থিতি আসেনি? এসেছে। মাঝখানে কিছুদিন আলাদাও ছিলেন। তবে ভালোবাসার টান বেশিদিন দূরে রাখেনি।
‘লাভ গেমস’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন পত্রলেখা। সেই ছবিতে অনেকগুলি অন্তরঙ্গ দৃশ্য ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পত্রলেখার ওই সব দৃশ্যে অভিনয় পছন্দ হয়নি রাজকুমারের। অশান্তির কারণ সেটাই।
তার পর কী ভাবে দু’জনের ঝগড়া মিটল সে গল্প জানা যায়নি। তবে পত্রলেখাকে আর কোনও অন্তরঙ্গ দৃশ্যের ছবিতে দেখা যায়নি তারপর থেকে।

গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
২১ মিনিট আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
৪২ মিনিট আগে
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
৪৪ মিনিট আগে
‘৪৭ রোনিন’খ্যাত হলিউড পরিচালক কার্ল রিনশকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। গত ২৯ জুন নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক জেড এস র্যাকফ এই রায় দেন। কার্ল রিনশের বিরুদ্ধে অভিযোগ, ‘হোয়াইট হর্স’ বা ‘কনকোয়েস্ট’ নামের একটি সায়েন্স ফিকশন সিরিজ নির্মাণের জন্য নেটফ্লিক্সের কাছ থেকে
১ ঘণ্টা আগে