জাহ্নবী কাপুর ও বরুন ধাওয়ান অভিনীত বাওয়াল সিনেমায় ‘হলোকাস্ট’ বা বিশ্বজুড়ে ইহুদি গণহত্যা নিয়ে তাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে। ‘অসংবেদনশীল উপস্থাপন’ হয়েছে দাবি করে চলচ্চিত্রটিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরাতে আমাজনকে চিঠি দিয়েছে একটি ইহুদি সংস্থা।
সিমোন ভিজেন্থাল সেন্টার নামে সংগঠনটির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ‘লাখ লাখ মানুষকে নির্যাতন ও পরিকল্পিত হত্যার’ ভয়াবহ ঘটনাগুলোকে নিয়ে এই ছবিতে তাচ্ছিল্য় করা হয়েছে।
ইহুদিদের গণহত্যার ঘটনাকে একটি প্রেমের গল্পে যেভাবে তুলে ধরা হয়েছে, ভারতের অনেকেও তার সমালোচনা করেছেন। তবে, এই সমালোচনাকে ‘অযৌক্তিক’ বলছেন ছবির পরিচালক ও কলাকুশলীরা।
ছবিটি গত শুক্রবার আমাজনের ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পায়। এতে সদ্য বিবাহিত দম্পতি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। শুরু থেকেই মূল চরিত্রদের প্রেমের গল্প ও ইহুদি গণহত্যাকে মিলিয়ে বলা সংলাপ নিয়ে সমালোচনা করছেন ছবির দর্শক ও সমালোচকেরা।
এই ছবিতে গ্যাস চেম্বারের ভেতরে কাল্পনিক দৃশ্য আছে, যেখানে নাৎসি নেতা এডলফ হিটলার ও আউশভিৎস মৃত্যু শিবিরকে রূপক হিসেবে ব্যবহার করা হয়।
ছবির গল্পে দেখা যায়, বরুন ইতিহাসের শিক্ষক। ইনস্টাগ্রাম রিল বানিয়ে তাঁর শিক্ষার্থীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানানো তাঁর উদ্দেশ্য। স্ত্রীর সঙ্গে সম্পর্কে তার আগ্রহ নেই। তাই বিয়ে বাঁচাতে যত চেষ্টা জাহ্নবীর।
‘বাওয়াল’ নিয়ে শোরগোল চলছে, এটাকে বাণিজ্যিকভাবে সফলও বলা হচ্ছে। প্রযোজনা সংস্থার দাবি, এরই মধ্যে ছবিটি অন্তত ৬০ লাখ ভিউ পেয়েছে। গত বৃহস্পতিবার এটি প্রাইম ভিডিও অ্যাপের ‘ভারতের সেরা দশ’ সিনেমার তালিকার শীর্ষে ছিল।
কিন্তু মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সবই নেতিবাচক কারণে। খুব ইতিবাচক সাড়া এই সিনেমা পায়নি। ইহুদি গণহত্যার কাল্পনিক চিত্রায়ন ও সংলাপকে ‘কুরুচিপূর্ণ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন সমালোচকেরা।
একটি দৃশ্যে মানুষের লোভের প্রতীক হিসেবে হিটলারকে ব্যবহার করা হয়েছে। রূপক এই চরিত্রে অভিনয় করা জাহ্নবী কাপুর বলেন, ‘আমরা সবাই কিছুটা হিটলারের মতো, তাই না?’
তিনি আরও বলেন, ‘সবার সম্পর্ক তাদের নিজস্ব আউশভিৎসের মধ্যে দিয়ে যায়।’
হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসি বাহিনীর সবচেয়ে বড় ডেথ ক্যাম্প বা মৃত্যু শিবির ছিল আউশভিৎস। যেখানে প্রায় এক লাখ ইহুদিকে হত্যা করা হয়।
একটি গ্যাস চেম্বারের ভেতর ডোরাকাটা পোশাক পরে এই দম্পতিকে আউশভিৎসের সেই বীভৎসতার চিত্রায়ন করতে দেখা যায়। আর প্রায় দমবন্ধ মানুষেরা তাদের ঘিরে চিৎকার করছিল।
সিমোন ভিজেন্থাল সেন্টার নামে ইহুদি মানবাধিকার সংস্থা মঙ্গলবার এই সমালোচনায় অংশ নেয়। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আউশভিৎসকে রূপক হিসেবে ব্যবহার করা ঠিক না। কারণ মানুষের অশুভ হওয়া সবচেয়ে নিখুঁত উদাহরণ এটি।
বিবৃতিতে বলা হয়, ‘সব সম্পর্কই নিজস্ব আউশভিৎসের মধ্যে দিয়ে যায়’ চরিত্রের মুখে এই উক্তি দিয়ে পরিচালক নিতেশ তিওয়ারি ষাট লাখ ইহুদিসহ হিটলারের গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতিকে তুচ্ছ করেছেন এবং অসম্মান করেছেন।
‘নাৎসি মৃত্যুশিবিরে কাল্পনিক গল্পধারণ করে জনপ্রিয়তা অর্জনই যদি পরিচালকের লক্ষ্য হয়ে থাকে, তবে তিনি সফল হয়েছেন’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংস্থাটি আমাজন প্রাইমকে এই ছবির অর্থায়ন না করতে এবং প্লাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
নির্মাতারা এবিষয়ে কোনো মন্তব্য না করলেও ছবির প্রচারণার এক সাক্ষাৎকারে বরুন ধাওয়ান বলেন, হিন্দি ছবির খুঁটিনাটি নিয়ে মানুষ সমালোচনা করে। কিন্ত ইংরেজি ছবির ক্ষেত্রে অনেক ছাড় দেয়।
পরিচালক নিতেশ তিওয়ারি বলেন, ‘ম্যাগনিফায়িং গ্লাস’ দিয়ে সিনেমা দেখা উচিত না। তাহলে সব কাজেই ভুল ধরা পড়বে।

অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ পেলেন অভিনেত্রী রানী মুখার্জি। সিনেমায় সাবলীল অভিনয়, চলচ্চিত্রকে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে ব্যবহার করা ও মানবিক বিভিন্ন উদ্যোগে পাশে থাকার জন্য এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
৯ ঘণ্টা আগে
২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতানির্ভর একটি তথ্যচিত্রকে বেছে নিয়েছে সুইজারল্যান্ড।
১২ ঘণ্টা আগে
‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ এখনো দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। স্পাইডার-ম্যান নিয়ে এ উন্মাদনার মধ্যে এ সপ্তাহেও দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন হলিউড সিনেমা। আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।
১৮ ঘণ্টা আগে
টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা...
১৯ ঘণ্টা আগে