আর্থিক প্রতারণার অভিযোগে শিল্পা শেঠি, শমিতা শেঠি আর তাঁদের মাকে তলব করলেন আন্ধেরি আদালত। সময়মতো তাঁরা লোন পরিশোধ করেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ২৮ ফেব্রুয়ারি তাঁদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
ফরহাদ নামে এক ব্যবসায়ীর জুহু থানায় শিল্পার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যেখানে অভিযোগ তোলা হয়েছে, ২০১৫ সালে শিল্পার বাবা তাঁর কাছ থেকে ২১ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। কথা ছিল ২০১৭ সালের জানুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার। কিন্তু সেই টাকা এখনও দেওয়া হয়নি। শিল্পার বাবা মারা গিয়েছেন। শিল্পা-শমিতা আর তাঁর মা সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেছেন। ফলে পুলিশের দ্বারস্থ হন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তলব করেছেন আন্ধেরি আদালত।
গত বছর পর্ন কান্ডে শিল্পার স্বামী জেল খাটেন। নানা অভিযোগ তোলা হয় শিল্পাকে ঘিরেও। তবে রাজ জেল থেকে ঘরে ফেরার পর কিছুটা স্বভাবিক হয়েছিল সবকিছু। সম্প্রতি রাজের সাথে মিলে একটি রেস্তোরাঁ চালু করেছেন শিল্পা। রাজ ৩৮.৫ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করেন শিল্পার নামে। রাজ কুন্দ্রা শিল্পাকে ৩৮.৫ কোটি মূল্যের মোট ৫ টি ফ্ল্যাট হস্তান্তর করেছেন। তা নিয়েও কম বিতর্ক হয়নি!

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৭ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে