অভিষেক বচ্চনের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হলো আজ। ২০০০ সালের ৩০ জুন মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘রিফিউজি’। জেপি দত্ত পরিচালিত এ সিনেমায় অভিষেকের চরিত্রটি ছিল নামহীন একজন মুসলিম যুবকের; যে ভারত-পাকিস্তান সীমান্তে অবৈধ অভিবাসীদের পারাপারে সাহায্য করে। রিফিউজির পর গত ২৫ বছরে অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি, কখনো প্রশংসা পেয়েছেন, কখনো তিরস্কার।
বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয় আরও ভালো করার চেষ্টা করে গেছেন। তিনি পেরেছেনও। গত কয়েক বছরে অভিষেকের সিনেমার তালিকা আর চিত্রনাট্য বাছাইয়ের দূরদর্শিতা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সবাই। ‘লুডু’, ‘দ্য বিগ বুল’, ‘বব বিশ্বাস’, ‘ঘুমর’, ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাগুলোয় বহুমাত্রিক চরিত্রে অভিষেকের অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গেছে।
অমিতাভ বচ্চনও ছেলের প্রতিভায় চমকে গেছেন। গত মাসে নিজের ব্লগে অভিষেককে নিয়ে একটি লেখা লিখেছিলেন, যেখানে চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেওয়ার জন্য অভিষেকের প্রশংসা করেছিলেন তিনি। অমিতাভ লেখেন, ‘চ্যালেঞ্জিং সব চরিত্র বাছাই করেছে সে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এসব চরিত্রে অভিনয় করেছে। পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছে। এসব সিনেমা ও চরিত্রগুলো তাকে ভিন্ন কিছু করার সুযোগ দিয়েছে।’ অভিষেকের ২৫ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন চরিত্রের একটি কোলাজ প্রকাশ করে অমিতাভ লিখেছেন, ‘এসব বৈচিত্র্যময় চরিত্রের প্রতি আমার প্রণাম রইল। আমার ছেলের প্রশংসা করি। সে প্রশংসার যোগ্য।’
অভিষেকের অন্য রকম কাজের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি সিনেমা। ৪ জুলাই জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘কালিধর লাপাতা’। এতে কালিধর নামের একজন মধ্যবয়স্কর চরিত্রে অভিনয় করেছেন অভিষেক; যে স্মৃতি হারিয়ে ফেলেছে, বাড়ি থেকে পালিয়েছে। পথে আলাপ হয় এক পথশিশুর সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব হয় কালিধরের। জীবনের আসল অর্থ খুঁজে পায় কালিধর। এ চরিত্রে কাঁচা-পাকা চুল-দাড়িতে অভিষেকের উষ্কখুষ্ক লুক, আর ট্রেলারে তাঁর বাস্তবঘেঁষা অভিনয় মন কেড়েছে সবার। অনেকেই বলছেন, এত দিনে নির্মাতারা অভিষেককে কাজে লাগাতে পেরেছেন! এত দিনে অভিষেক তাঁর নিজের জায়গা খুঁজে পেয়েছেন।
অভিষেক বলেন, ‘আমি মনে করি, যেকোনো অভিনেতার সর্বশেষ কাজটি তাঁর সেরা কাজ হওয়া উচিত। নিজেকে বদলের প্রচেষ্টা থাকা উচিত। আমার ১০ বছরের আগের কাজ আর এখনকার কাজ যদি আলাদা না হয়, যদি অভিনয়ের ক্ষেত্রে কোনো উন্নতি না হয়; তাহলে সেটা হবে দুঃখজনক। প্রতিটি সিনেমায় আমি নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করি। আমি যে সিনেমাই করি না কেন, শুটিং শেষে সেই চরিত্রের কিছু গুণ নিজের মধ্যে রাখার চেষ্টা করি।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৩ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৩ ঘণ্টা আগে