তৃতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর—কয়েক দিন ধরে এমন গুঞ্জনে উত্তাল নেট দুনিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে অভিনেত্রীর পেট কিছুটা স্ফীত দেখানোকে কেন্দ্র করে যাবতীয় জল্পনার সূত্রপাত। আর তা নিয়ে চর্চা যেন থামছেই না। এবার সেই জল্পনার অবসান ঘটালেন কারিনা নিজেই।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১৯ জুলাই) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে, ইতিমধ্যে দেশের জনসংখ্যা বাড়ানোয় ওর অনেক অবদান।’
এদিকে বিদেশে ছুটি কাটিয়ে ফের কাজ নিয়ে ব্যস্ত কারিনা। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে আমির খানের সঙ্গে অভিনীত তাঁর ‘লাল সিং চাড্ডা’ সিনেমা।
২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১৬ সালে বড় ছেলে তৈমুরের জন্ম। আর ২০২১ সালে তাঁদের জীবনে আসে কনিষ্ঠ পুত্র জেহ। অভিনয়, সংসার আর কাছের মানুষদের নিয়ে দিব্যি দিন কাটছে কারিনার।

গত বছর কাজল আরেফিন অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে নাগরিক টেলিভিশন প্রচার করবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
৫ ঘণ্টা আগে
গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
৮ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
১১ ঘণ্টা আগে