অলরাউন্ডার আলিয়া ভাট—অভিনয়ে জনপ্রিয়তার সঙ্গে, প্রযোজক ও পোশাক ব্যবসায়ী হিসেবেও নাম রয়েছে তাঁর। এদিকে আবার রণবীরের স্ত্রী হিসেবে তিনি সুগৃহিণী। এক বছর আগে জন্ম দিয়েছেন প্রথম সন্তানের। ক্যারিয়ার থেকে শুরু করে আলিয়ার ব্যক্তিগত জীবন পরিপূর্ণ। এসবেরই মাঝে নতুন ভূমিকায় নাম লেখালেন আলিয়া।
এবার লেখিকার ভূমিকায় আলিয়া ভাট। ছোটদের জন্য নিজের লেখা ছবির বই প্রকাশ করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ভবিষ্যতে বইয়ের একটা পুরো সিরিজ তৈরি করতে চান তিনি। গতকাল রোববার আলিয়ার ছোটদের পোশাক ব্র্যান্ড ‘অ্যাড-আ-মাম্মা’র অধীনেই শিশুদের ছবির বই প্রকাশ করেছেন তিনি। বইটির নাম দিয়েছেন ‘অ্যাড ফাইন্ডস এ হোম’।
নতুন বই প্রকাশের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু—“অ্যাড ফাইন্ডস এ হোম”—‘‘অ্যাড আ-মাম্মা’’ থেকে বইয়ের নতুন একটা সিরিজের সূচনা মাত্র।’ আলিয়া আরও লিখেছেন, ‘আমার শৈশবেও অনেক গল্প রয়েছে, সেই শৈশবে অনেক গল্পকার রয়েছেন। আমার স্বপ্ন ছিল যে আমার মধ্যে থেকে সেই শিশুটিকে বের করে আনা। শিশুদের জন্য বই প্রকাশ করা।’
এদিকে এদিনই আলিয়া তাঁর ‘প্রিয় গল্পকার’ নানাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। ছোটবেলার অদেখা ছবি শেয়ার করে নানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার প্রিয় গল্পকার, শুভ জন্মদিন নানা, তুমি ও তোমার গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’

জুলাই আন্দোলনকে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ তারকা টেইলর সুইফট। ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল রাজকীয় বিয়ের আসর।
৩ ঘণ্টা আগে
জোড়া সুখবর দিলেন মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের সঙ্গে দিলেন মা হওয়ার খবরও। চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী হামিদ।
১৯ ঘণ্টা আগে
বিশ্বসফর শেষে এবার নতুন এক যাত্রা শুরু করলেন পপসংগীত দুনিয়ার সুপারস্টার টেইলর সুইফটের। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে।
১ দিন আগে