শনিবার বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বলিউড তারকা মালাইকা আরোরা। মুম্বাই-পুনে হাইওয়েতে ওই দিন বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাথায় আঘাত পান মালাইকা। পরে তাঁকে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মালাইকা কেমন আছেন তা নিয়ে বোন অমৃতা আরোরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মালাইকা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।’
এর আগে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘কপালে সামান্য চোট পেয়েছেন মালাইকা। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। শনিবার তাঁকে অবজারভেশনে রেখে রোববারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’
শনিবার মুম্বাই-পুনে হাইওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষ হয়। মাঝখানে ছিল মালাইকার গাড়িটি। এ সময় অন্য গাড়িতে থাকা কয়েকজনও আহত হন। দুর্ঘটনার পর ওই দুই গাড়ির চালকেরা পালিয়ে যান। তবে নম্বরপ্লেটের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ।
মালাইকা বলিউডে তাঁর আইটেম ড্যান্সের জন্য জনপ্রিয়। রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’, ‘ঝালাক দিখলা যা’-এর বিচারকও তিনি। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর আপাতত অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে বেশ আলোচনায় তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৪ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে