দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল শনিবার কলকাতা সফরে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। কলকাতায় পৌঁছে প্রথমেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, আগামীকাল শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন বলিউডের একঝাঁক তারকা। এর মধ্যে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়াসহ আরও অনেক তারকা। তাই তো ইতিমধ্যেই কলকাতায় পড়ে গেছে সাজসাজ রব।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে সালমানের শো-এর। যার মূল্য আকাশচুম্বী। সালমানের শোতে দর্শকদের বসার জায়গাকে ভাগ করা হয়েছে ৮টি জোনে। সব থেকে কম দামের টিকিটের মূল্য ৬৯৯ রুপি। তারপরই রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে খরচ করতে হবে ১৫০০ রুপি। এরপর টাইগার জোন। এখানেও থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ রুপিতে।
বসতে পারবেন ২৫০০ রুপির ওপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ রুপি, সুলতান জোন ৬০০০ রুপি, ওয়ান্টেড জোন ৬০০০ রুপি, রেডি জোন ১২ হাজার রুপি এবং দাবাং জোন ৬০ হাজার রুপি। দাবাং জোনে ৬০ হাজার রুপিতে এন্ট্রি রয়েছে দুজনের।
রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ রুপি, গোল্ড লাউঞ্জ ২ লাখ রুপি আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ রুপি। এই তিন লাউঞ্জেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।
এর আগে কলকাতা সফর প্রসঙ্গে সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওই দিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে।’
কলকাতায় সালমানের এই শো-এর আয়োজন করেছে সোহেল খান এন্টারটেইনমেন্ট।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৪ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৪ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৪ ঘণ্টা আগে