ভারতে অবস্থান করেছেন জনপ্রিয় পপ তারকা এড শিরান। আগামী ১৬ মার্চ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে হবে তাঁর দ্বিতীয় কনসার্ট। এর আগে মুম্বাইয়ের স্কুল থেকে বলিউড তারকাদের সঙ্গে পার্টিতেও দেখা গেছে তাঁকে। গতকাল বুধবার রাতে এড শিরানকে মান্নাতে আতিথ্য দিয়েছেন শাহরুখ-গৌরী। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ও ভিডিওতে শেরানকে শাহরুখপুত্র আরিয়ানের ব্র্যান্ড ডি’ইয়াভোল এক্সের জ্যাকেটে দেখা গেছে।
গৌরীর শেয়ার করা ছবিতে চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানকেও দেখা গেছে। ছবিগুলো শেয়ার করে, গৌরী খান ক্যাপশনে লিখেছেন, ‘আপনাকে গাইতে শুনে কী যে আনন্দ লাগছে! আমাদের সাথে সন্ধ্যা কাটানোর জন্য আপনাকে ধন্যবাদ।’
এর আগে বলিউড তারকাদের সঙ্গে একটি পার্টিতেও যোগ দেন। ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এড শিরানকে আরমান মালিকের সঙ্গে নাচতে দেখা গেছে। নাচের সময় বাজছিল ভাইরাল গান ‘বুট্টা বোম্মা’। আরমান মালিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার পছন্দের ব্যক্তিত্বের সঙ্গে।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই অনুষ্ঠানে বলিউডের অন্যান্য তারকাদের মতো অভিনেতা এবং গায়ক আয়ুষ্মান খুরানাও উপস্থিত ছিলেন। তিনি জানান, এড শিরানকে তিনি শিল্পী হিসেবে ব্যাপক পছন্দ করেন। তার সঙ্গে দেখা করতে পেরে তিনি বেশ আনন্দ পেয়েছেন।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে