রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুর অভিনীত ‘শামশেরা’ মুক্তির বাকি আর মাত্র এক মাস। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রচারে ব্যস্ত সময় কাটছে এই তিন তারকার। এর মধ্যে প্রকাশ পেল ‘শামশেরা’র টিজার।
আজ বুধবার (২২ জুন) যশরাজ ফিল্মস প্রকাশ্যে আনে টিজারটি। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, ‘শামশেরা’র ট্রেলার আসছে ২৪ জুন। আর ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ২২ জুলাই। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষায়ও মুক্তি পাবে ছবিটি।
১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে অন্য এক রণবীর কাপুরকে দেখতে পেল দর্শক। ভীষণ ভয়ংকর, রূঢ় বেশে দেখা যাচ্ছে তাঁকে। জানা গেছে, ‘শামশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাতরূপে। এ ধরনের চরিত্রে এর আগে কখনো দেখা যায়নি তাঁকে। ছবিতে রণবীর আরেকবার দর্শকদের চমক দেখবেন তা বলাই যায়। এ ছাড়া টিজারে সঞ্জয় দত্তকেও অন্য এক লুকে দেখা গেছে।
১৮০০ সালের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন করণ মালহোত্রা। সবকিছু ঠিকঠাক থাকলে ২২ জুলাই ‘শামশেরা’ দেখতে পাবে দর্শক।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৩ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৪ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে