বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’ পার করেছে ২০ বছর। সে উপলক্ষে নতুন করে হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। আবেগে ভাসছেন ভক্তরা। একাধিক সাক্ষাৎকারে এই ছবি নিয়ে নস্টালজিয়ায় ভাসতে দেখা গেছে হৃতিক রোশনকে। তবে এবারের ইঙ্গিত উসকে দিচ্ছে একটি বিশেষ সম্ভাবনার কথা। অনুমান করা যাচ্ছে, ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা অর্থাৎ ‘কৃষ ৪’ আসছে শিগগিরই।
সম্প্রতি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তাঁর একটি সানকিসড ছবি পোস্ট করেন। সেটা পোস্ট করে তিনি লিখেছেন, ‘জাদুর মতো রোদ চাই আরও’। ছবিটির মন্তব্য করেছেন হৃতিক। তিনি লিখেছেন, ‘সে আবার আসছে। তাকে আমি বলব।’ এটা পড়েই বাকিদের মতো আনন্দে আত্মহারা অভিনেত্রী। তিনি জিজ্ঞেস করেন, ‘সত্যি? কবে, কখন, কোথায়?’
এরপরই জল্পনার শুরু, নেটিজেনরা ভাবছেন ‘কৃষ ৪’ সিনেমায় হয়তো হৃতিকের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে। একজন মন্তব্যে লিখেছেন, ‘এই কম্বো চাই। আপনাদের একসঙ্গে ‘‘কৃষ ৪’’-এ দেখতে চাই।’
দুই দশক আগে শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজি। প্রথম সিনেমা ‘কোই মিল গ্যায়া’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। প্রথম কিস্তির জনপ্রিয়তার জেরে পর্যায়ক্রমে আরও দুই কিস্তি নির্মাণ করেন রাকেশ রোশন। সবশেষ ‘কৃষ-৩’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার অপেক্ষায় আছেন দর্শক।
উল্লেখ্য, হৃতিক রোশনকে সামনে দেখা যাবে ‘ফাইটার’ সিনেমায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি আগামী বছর, অর্থাৎ ২০২৪-এর জানুয়ারি মাসে মুক্তি পাবে। এখানে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে