গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে দাপট দেখিয়েছে সিনেমাটি। আর মুক্তির প্রথম দিনেই সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি ভেঙেছে শাহরুখ খানের ‘পাঠান’ এর রেকর্ড।
সাকনিল্ক জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে ৬০ কোটি রুপি আয় করেছে ‘অ্যানিমেল’। হিন্দি ভার্সনে ৪৯ কোটি ৫০ লাখ রুপি, আর তেলুগুতে ১০ কোটি রুপি। যেখানে ‘পাঠান’-এর প্রথম দিনের বক্স অফিস আয় ছিল ৫৭ কোটি রুপি।
তবে রণবীর অবশ্য এ ক্ষেত্রে ‘জওয়ান’ থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন। ‘জওয়ান’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৭৪ কোটি রুপি। যদিও কিছু চলচ্চিত্র সমালোচকদের ভবিষ্যৎ বাণী ছিল রণবীরের ‘অ্যানিমেল’ প্রথম দিনেই ১০০ কোটি রুপি ছাপিয়ে যেতে পারে।
এদিকে বলিউড বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল এক্সে লিখেছেন, ‘যদি ‘‘অ্যানিমেল’’ এর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে এটি ভারতীয় বক্স অফিসে মাত্র ৩ দিনেই ১৭০ কোটি রুপির ব্যবসা করে ফেলবে, আর সপ্তাহান্তে এর ব্যবসা আকাশ ছোঁবে।’
উল্লেখ্য, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে বাবা-ছেলের ভূমিকায় দেখা গেছে। তাঁদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মান্দানা, আরও অভিনয় করেছেন ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় মুক্তি পায় ‘অ্যানিমেল’।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে