ঢাকা: প্রথম সিজন শেষেই দর্শকদের উত্তেজনার পারদ বাড়িয়েছিলেন মনোজ বাজপেয়ী। তারপর থেকে শুরু হয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর জন্য প্রহর গোনা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে দ্বিতীয় মৌসুমের ট্রেলার। মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে জুনের ৪ তারিখ। ট্রেলারে স্বমহিমায় ধরা দিলেন মনোজ বাজপেয়ী।
তবে এই সিরিজের সবচেয়ে বড় চমক সামান্থা আক্কিনেনি। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে জনপ্রিয় তেলুগু নায়িকা সামান্থা আক্কিনেনির। সিরিজে তাঁকে দেখা যাবে শ্রীলঙ্কান তামিল বিদ্রোহী চরিত্রে। নেগেটিভ চরিত্র বলা যায়। কী তাঁর অভিসন্ধি, কী চলছে তাঁর মাথায়। সেসবের জট খুলতেই ব্যস্ত থাকবেন মনোজ।
সিরিজটি মুক্তির ঘোষণায় বলিউড থেকে দক্ষিণ ভারত—সবাই শুভকামনা জানাচ্ছে সামান্থাকে।
দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর ট্রেলার:
ফ্যামিলি ম্যানের দ্বিতীয় মৌসুম দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। এর আগে প্রযোজক হিসেবে নাম কুড়িয়েছেন এই জুটি। পেয়েছেন একাধিক পুরস্কার। এর আগে তাঁরা ফ্যামিলি ম্যান-এর প্রথম সিজন প্রযোজনা করেছিলেন।
এমন সামান্থাকে কখনো দেখেনি কেউ। দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি। প্রস্তাব নিয়ে আমরা তাঁর বাড়িতে দেখা করেছিলাম। তিনি সাধারণত যে চরিত্রে অভিনয় করতে অভ্যস্থ এটি তার সম্পূর্ণ বিপরীত। নেগেটিভ চরিত্রে কখনো তাকে দেখা যায়নি। কিন্তু অবাক করে প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে, দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ এর নির্মাতা
তামিল সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন সামান্থা। প্রতি সিনেমায় নেন ২ কোটি রুপি। এ সিরিজের জন্যও তিনি রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন। যেটা তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে সেটা কত, তা খোলাসা করেননি।
সামান্থার ইচ্ছে ছিল ঐতিহাসিক কোনো চরিত্রে অভিনয়ের। সেই সুযোগও এসেছে এই বছর। ‘শকুন্তলম’ সিনেমায় শকুন্তলারূপে দেখা যাবে সামান্থাকে। কালীদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ বিখ্যাত সাহিত্য। সেটি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে মানুষের কাছে সমাদৃত হয়েছে।
আর শকুন্তলা বিখ্যাত চরিত্র হয়ে আছে উপমহাদেশে। সেই চরিত্রেই দেখা যাবে সামান্থা আক্কিনেনিকে। একদিকে ক্যারিয়ারের ৫০তম ছবি, অন্যদিকে স্বপ্নপূরণ—সামান্থা আনন্দিত, রোমাঞ্চিত, উচ্ছ্বসিত। তবে তার আগে সামান্থা অপেক্ষায় আছেন, দর্শক তাঁকে নেগেটিভ চরিত্রে কতটা গ্রহণ করে!


এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে