আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আগামীকাল রোববার ‘নাইয়ো লাগদা’ শিরোনামে প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম গান।
আজ শনিবার সালমান খান তাঁর ইনস্টাগ্রামে গানটির টিজার শেয়ার করেছেন।
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া রোমান্টিক ঘরানার গানটির টিজারে লাদাখের মনোরম উপত্যকায় সালমান খান ও পূজা হেগড়েকে রোমান্টিক মুডে দেখা যায়। গানটির সংগীতায়োজন করেছেন হিমেশ রেশমিয়া। তিনি এর আগে সালমান খানের ‘তেরি মেরি’, ‘তেরে নাম’ ও ‘তু হি তু হার জাগাহ’-এর মতো ব্লকবাস্টার গানগুলোর সংগীতায়োজন করেছিলেন। গানটি লিখেছেন শাব্বির আহমেদ এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কামাল খান ও পলক মুছাল।
‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।
‘কিসি কা ভাই কিসি কি জান’-সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৫ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৫ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৫ ঘণ্টা আগে