বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৌরভ গুপ্ত। অগ্রিম পারিশ্রমিক নিয়েও সিনেমা না করার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌরভ। সেখানেই তিনিসহ আরও বেশকজন নির্মাতা সানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
সৌরভের অভিযোগ, ২০১৬ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সানি দেওল তাঁর কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন। সিনেমাটি শুরু করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শুটিং শুরু করবেন বলে কয়েক দফা টাকা নিলেও সময় দেননি সানি। তবে সাম্প্রতিক ‘গদর ২’ ব্যাপক সাফল্যের পর তিনি আর সিনেমাটির শুটিং করবেন না বলে নির্মাতাকে জানিয়ে দেন।
সৌরভ গুপ্তের কথায়, ‘সানি দেওলের সঙ্গে ২০১৬ সালে একটি সিনেমার চুক্তি করি। সেখানে নায়ক হিসেবে তাকে ৪ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা তাঁকে এক কোটি রুপি অগ্রিম দিই। কিন্তু তিনি আমার সিনেমা শুরু করার পরিবর্তে আরেকটি সিনেমার শুটিং শুরু করেন। এরপর তিনি আমার কাছে আরও টাকা চান, এখন পর্যন্ত সানিজির অ্যাকাউন্টে আমি ২ কোটি ৫৫ লাখ রুপি দিয়েছি।’
চলচ্চিত্র নির্মাতা আরও অভিযোগ করেছেন যে সানি দেওল তাঁর কোম্পানির সঙ্গে ২০২৩ সালে একটি জাল চুক্তি সই করেছিলেন। তিনি বলেন, ‘আমরা যখন চুক্তিটি পড়ি, তখন আমরা দেখি চুক্তিপত্রটির মাঝের একটি পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে। যেখানে ফি-এর পরিমাণ চার কোটি রুপি থেকে বাড়িয়ে আট কোটি রুপি এবং মুনাফা বাড়িয়ে ২ কোটি রুপি করা হয়েছে। যা আমাদের হতবাক করে।’
সৌরভ গুপ্ত আরও জানিয়েছেন, তিনি সানি দেওলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। গত ৩০ এপ্রিল সানি দেওলকে নোটিশ দিয়েছে পুলিশ। তাঁর অফিসে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই সময় তিনি শহরের বাইরে ছিলেন বলা হয়েছে।
‘জানওয়ার’ (১৯৯৯) এবং ‘আন্দাজ’ (২০০৩) এর মতো সিনেমার জন্য পরিচিত চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শনও একই সংবাদ সম্মেলনে সৌরভ গুপ্তর সমর্থনে উপস্থিত ছিলেন। তিনি সেখানে অভিযোগ করেন তিনিও সানি দেওলের সঙ্গে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
সুনীল বলেন, ‘সানি দেওল আমার ‘‘অজয়’’ সিনেমার স্বত্ব কিনেছেন। তিনি আমাকে শুধুমাত্র ভারতের বাইরে প্রদর্শনের জন্য অর্থ প্রদান করেন। বাকি অর্থ তিনি আমাকে কখনো পরিশোধ করেননি। পরে সানি আমাকে তাঁর সঙ্গে একটি প্রোজেক্টে কাজ করার অনুরোধ করেন এবং বলেন, ‘‘আমাকে বিশ্বাস করুন, আমাকে সাহায্য করুন’’ এবং পরে আমার কাছ থেকে আবারও টাকা দাবি করেন।’
ইন্ডাস্ট্রির একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, সানি দেওল অনেক বছর ধরে এমন কাজ করে চলেছেন। সানি ‘রাম জন্মভূমি’ সিনেমার চিত্রনাট্য দিয়েছিলেন একজন চলচ্চিত্র নির্মাতাকে। সিনেমাটির জন্য মুম্বাইয়ে বড় সেট তৈরি করা হয়। ৫ কোটি রুপিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েও সেটে আসেননি সানি দেওল, তখন নির্মাতার কাছে ২৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন বলে অভিযোগ।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৮ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৮ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে