
নতুনদের সাহায্য করতে গিয়ে নিজের অনেক সময় নষ্ট করেছেন বলে হতাশা প্রকাশ করেছেন ভারতের নির্মাতা অনুরাগ কাশ্যপ। নবাগতদের জন্য অনেক খেটেছেন বলে দাবি করেছেন তিনি। তবে এবার নিজের মত বদলেছেন অনুরাগ, নতুনদের জন্য আর বিনা পয়সায় শ্রম নয়। যেকোনো সাক্ষাতে ‘টাইম স্লট’ অনুযায়ী দিতে হবে পারিশ্রমিক। অনুরাগের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে বিশেষ বিজ্ঞপ্তি আলোচনার জন্ম দিয়েছে।
অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘নতুনদের জন্য জীবনে অনেক সময় নষ্ট করেছি। তবে আর নয়, অনেক হয়েছে। এবার থেকে আমি আর নিজের কোনো সময় নষ্ট করব না। যে আসবে তাঁর সঙ্গেই দেখা করার এই ব্যাপারটায় আর প্রশ্রয় দেব না। যাঁরা ভাবেন নিজের মধ্যে ট্যালেন্ট আছে অভিনয় করতে পারবেন, তাঁদের এবার থেকে টাকার বিনিময়ে আমার সঙ্গে দেখা করতে হবে।’
টাকার পরিমাণ উল্লেখ করে অনুরাগ লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, তাঁকে দিতে হবে এক লাখ রুপি। যদি কেউ আধা ঘণ্টার জন্য কথা বলতে চান, তাহলে দিতে হবে ২ লাখ রুপি। আর এক ঘণ্টার জন্য হলে ৫ লাখ রুপি। এভাবেই আমি আমার রেট নির্ধারণ করেছি। বিনা পারিশ্রমিকে সাহায্য করতে করতে হাঁপিয়ে উঠেছি। যদি কেউ আমার এই টাকার পরিমাণে সন্তুষ্ট হন, তাহলেই একমাত্র ফোন বা মেসেজ করবেন। না হলে দয়া করে সময় নষ্ট করবেন না। আর একটি বিষয় অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।’
অনুরাগ কাশ্যপের এই সিদ্ধান্তের পর ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। মন্তব্যের ঘরে একাংশ যেমন তাঁকে সমর্থন দিয়েছেন, আবার অনেকেই তা নিয়ে ট্রোলে মেতেছেন।
প্রসঙ্গত, ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমায় নতুনদের সুযোগ দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তারকাদের থেকে নবাগতদের নিয়ে কাজ করার আরামের কথা জানিয়েছিলেন তিনি। তবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন এ নির্মাতা, তা আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আশিক আবুর পরিচালিত মালয়ালম সিনেমা ‘দ্য রাইফেল ক্লাব’-এ অভিনয় করবেন তিনি। এতে আরও অভিনয় করেছেন দীলেশ পোথান এবং ভিন্সি অ্যালোশিয়াস।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২০ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
২০ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
২০ ঘণ্টা আগে