বলিউডে তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ। ভারতের জনপ্রিয় ‘কমেডি কিং’-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ছবির নাম হবে ‘ফানকার’।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, ‘ফুকরে’ পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। নাম ‘ফানকার’, যার অর্থ শিল্পী। প্রযোজনায় লাইকা প্রোডাকশন। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য জানানো হয়নি।
কপিল শর্মার বায়োপিক হবে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেডিয়ানের ভক্তরা। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন, নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে। কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বায়োপিক।
পরিচালক লাম্বা জানান, ‘ভারতের সব থেকে জনপ্রিয় শিল্পী কপিল শর্মার জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কি না, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। অন্যদিকে প্রযোজক জৈন বলছেন, ‘লক্ষ লক্ষ লোক প্রতিদিন হাসির ডোজ পান কপিলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই ভালোবাসা, হাস্যরসের প্রয়োজন হয়। কপিলের গল্প বড় পর্দায় আনার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত।’
‘ফুকরে ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক মৃগদীপ সিং লাম্বা। ‘দ্য কপিল শর্মা শো’ বর্তমানে খুবই জনপ্রিয়। এই শোয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন কপিল।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে