
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাঁরা বরাবরই তাঁদের সম্পর্কের রসায়ন ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে ‘কাপল গোলস’ তৈরি করেছেন। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। আম্বানি পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে দুজন পৃথকভাবে উপস্থিত হওয়ার পর থেকে সেই গুজব আরও ডালাপালা মেলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, এই গুজব নিয়ে বচ্চন দম্পতি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ঐশ্বরিয়া নিজস্ব উপায়ে এই গুজবের জবাব দিয়েছেন। কিছুদিন আগে, তিনি তাঁর শ্বশুর অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন। ছবিতে অমিতাভ বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে একসঙ্গে দেখা যায়। ক্যাপশনে ঐশ্বরিয়া লেখেন, ‘শুভ জন্মদিন পা-দাদাজি। সব সময় ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকুক।’
অপর একটি ছবিতে ঐশ্বরিয়াকে ও আরাধ্যাকে একসঙ্গে দেখা গেছে। ছবি দেখা যায় আরাধ্যা একটি রুপালি পোশাকে পরেছেন এবং ঐশ্বরিয়া পরেছেন কালো পোশাক ও লাল লিপস্টিক। ছবিতে তাঁর বিয়ের আংটিটি স্পষ্ট দেখা যায়। অনেকে মনে করছেন, এর মধ্যে দিয়ে ঐশ্বরিয়া সব গুজবের ইতি টেনে দিয়েছেন।
ঐশ্বরিয়া আরও একটি বিরল ছবি শেয়ার করেন, যা আরাধ্যার জন্মের সময়ের। এই ছবি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে এরই মধ্যে।
এদিকে, অভিষেক বচ্চন ঐশ্বরিয়া ও আরাধ্যার সঙ্গে এই সময় উপস্থিত ছিলেন না। কারণ তিনি তাঁর আসন্ন ছবি ‘আই ওয়ান্ট টু টক’—এর প্রচারণায় ব্যস্ত ছিলেন। প্রচার শেষে তিনি মুম্বাইয়ের পিভিআর জুহুতে ছবিটির মহরতে অংশ নেন। এই ছবি আগামীকাল শুক্রবার মুক্তি পাবে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৮ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
২১ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২১ ঘণ্টা আগে