
নওয়াজুদ্দিন সিদ্দিকি ভারতের বর্তমান অভিনেতাদের মধ্যে সেরা একজন। তবে তাঁর এই রাস্তা মোটেও সহজ ছিল না। অনেক কষ্ট ও পরিশ্রমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু কঠিন সংগ্রামের দিন স্মরণ করেছেন তিনি।
সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘হাজারবার আমি অপমানিত হয়েছি। শুটিং সেটে কখনো যদি স্পট বয়ের কাছ থেকে পানি চাইতাম, তারা আমাকে সম্পূর্ণ ইগনোর করত। আমার নিজের উঠে গিয়ে পানি নিয়ে আসতে হতো। এ ছাড়া একাধিক প্রযোজনা সংস্থা বিভিন্ন কলাকুশলীর জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা রাখত। জুনিয়র আর্টিস্টরা আলাদা খেত, সাপোর্টিং আর্টিস্টরা আলাদা আবার ছবির প্রধান অভিনেতাদের জন্যও আলাদা জায়গা থাকত।’
তিনি আরও বলেন, ‘যশ রাজ ফিল্মসের মতো কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সবার একসঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থা করত, তবে কিছু জায়গায় আবার সেই ভেদাভেদ থাকত। আমি কখনো যদি সিনেমার প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাইতাম, আমাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হতো। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হতো আমাকে। আমার খুব অপমানবোধ হতো তখন, রেগে যেতাম। ভাবতাম, অভিনেতা হিসেবে অন্তত কিছু সম্মান তো দেওয়া হবে! কিন্তু সেসব কিছুই হতো না।’
প্রায় দুই দশকের পরিশ্রম ও সংগ্রামে নওয়াজুদ্দিন সিদ্দিকি নিজেকে ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডে তাঁর সফরটা খুব মসৃণ ছিল না। প্রাথমিকভাবে ছোটখাটো চরিত্র দিয়ে শুরু করলেও পরে একের পর এক ছক ভাঙা চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন।
‘সারফারোশ’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’ ইত্যাদি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেও নওয়াজুদ্দিন তাঁর জাত চিনিয়েছেন। এরপর ধীরে ধীরে ‘স্যাক্রেড গেমস’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ইত্যাদি সিনেমায় তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
সামনে নওয়াজুদ্দিনকে দেখা যাবে একাধিক সিনেমায়। ‘নুরানি চেহরা’, ‘হাড্ডি’, ‘টিকু ওয়েডস শেরু’ ইত্যাদি সিনেমায় দেখা যাবে তাঁকে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১০ ঘণ্টা আগে