বলিউড বাদশাহ শাহরুখ খান। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে চোখ ধাঁধানো স্ট্যান্টে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু জানেন কি, শাহরুখ খান ঘোড়ায় চড়তে ভয় পান!
অনেক সিনেমায় তাঁকে ঘোড়ার পিঠে চড়তে দেখা গেলেও, বর্তমানে কোনও সিনেমাতে ঘোড়ায় চড়ে কোনো শ্যুটিং করতে চান না কিং খান। তবে শাহরুখের ঘোড়াভীতি শোবিজ দুনিয়ায় আসার পর একটি বাজে অভিজ্ঞতা থেকে।
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত রাকেশ রোশন পরিচালিত ‘করণ অর্জুন’ সিনেমায় শাহরুখের ঘোড়ার পিঠে চড়ার একটি দৃশ্য ছিল। আর সে দৃশ্যটি করতে গিয়ে মারাত্মক আহত হন তিনি। এরপর থেকে ঘোড়া থেকে কিং খান দূরে থাকার চেষ্টা করেন।
শাহরুখ খানের নামের পাশে বলিউড বাদশাহ তকমা। বাদশাহর বাদশাহি ফুরিয়ে গেছে বলে নিন্দুকেরা বলে বেড়ান। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন তিনি। চার বছরের হিসাব মিটিয়ে দিয়েছেন চার দিনেই!
সব প্রশ্ন আর সমালোচনার জবাব দিয়েছেন সিনেমা দিয়েই। তাঁর হয়ে জবাব দিয়েছে ‘পাঠান’। মুক্তির প্রথম দিন সিনেমা হল খোলার কয়েক ঘণ্টা আগে থেকেই লম্বা লাইন। ব্ল্যাকেও মেলেনি টিকিট, এরপর বাকিটা ইতিহাস। গত ২২ দিনের বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, পাঠানের আয় ৯৭০ কোটি রুপি।
মুক্তির আগেই আগাম টিকিট বিক্রির আয়ের রেকর্ড থেকে শুরু করে প্রথম দিনের আয়— পাঠান ভেঙেছে অনেক রেকর্ড। আমির খানের দঙ্গলকে পেছনে ফেলে বলিউডের সিনেমা হিসেবে ভারতে সর্বোচ্ছ আয় এবং সর্বশেষ বলিউড সিনেমা হিসেবে পাঠানের আয় ভারতের মাটিতেই ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে