
বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে। কান্নারুদ্ধ কণ্ঠে তাঁকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একাকী বোধ করার কথা বলতে দেখা যায়। তিনি বলিউডে কিছু কলাকুশলীদের সিন্ডিকেটে দিকে ইঙ্গিত করেন। বলিউডকে অনেক ‘রূঢ়’ বলে বর্ণনা করেন তিনি। অভিযোগ করেন, বলিউডের মঙ্গল নিয়ে খুব কম লোকই ভাবে। বলিউড নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবিল।
ভিডিওটিতে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং এমনকি অরিজিৎ সিং–এর মতো বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন বাবিল।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যা বলতে চাইছি তা হলো, আমি শুধু আপনাদের জানাতে চাই যে, শানায়া কাপুর, অনন্যা পান্ডে এবং অর্জুন কাপুর ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং রাঘব জুয়াল ও আদর্শ গৌরব এবং এমনকি...অরিজিৎ সিং–এর মতো মানুষও রয়েছেন? আরও অনেক, অনেক নাম আছে। বলিউড এতটাই গোলমেলে। বলিউড খুবই, খুবই রূঢ়।’
ভিডিওকে বাবিলকে জোর করে কান্না আটকে রাখতে দেখা যায়। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট–এ বাবিলের দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন বাবিল। এমনকি পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিজেবল করেছেন বলেও একটি রেডিট অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে।
বাবিলের ভিডিও ক্লিপটি দুটি অনলাইনে ঝড় তুলেছে। অনেক রেডিট ব্যবহারকারী বাবিলের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ঈশ্বর, এটা সত্যিই দুঃখজনক। তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন।’ অন্য একজন বলেছেন, ‘স্পষ্টতই কিছু একটা ঘটেছে। তিনি খুব বাবাকে ছাড়া খুবই প্রতিযোগিতামূলক একটি জগতে এসে পড়েছেন। আমি আশা করি, তাঁকে সাহায্য করা হবে। বাবিল এটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার মনে করে মন থেকে ঝেড়ে ফেলে আরও শক্ত হয়ে ফিরে আসবেন!’
এ সপ্তাহেই, বাবিল তাঁর বাবা ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছিলেন। ইরফান খান ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
এক বছর যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন ইরফান। পরে কোলন সংক্রমণে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান।

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
২ ঘণ্টা আগে
প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
১১ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
১১ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
১১ ঘণ্টা আগে