সারোগেসি পদ্ধতিতে মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সে সময় এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার মেয়ের বয়স এক বছর পার হওয়ার পর বিষয়টি খোলাসা করলেন তিনি।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। সম্প্রতি ‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে প্রিয়াঙ্কা জানান, তিনি প্রথম দিকে নিককে বিয়ে করা নিয়েও সংশয়ে ছিলেন। কারণ ২৫ বছর বয়সী নিক ওই বয়সেই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি তিনি। প্রিয়াঙ্কা নিজেও নিকের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চাননি। তবে ২০১৮ সালে বিয়ের পর প্রিয়াঙ্কার সিদ্ধান্তে অমত পোষণ করেননি নিক।
প্রিয়াঙ্কা চোপড়ার কথায়, ‘আমি বাচ্চা ভালোবাসি। সন্তান নেওয়ার ইচ্ছেও ছিল। অন্যদিকে ক্যারিয়ারেও সফল হতে চেয়েছিলাম। তাই মায়ের পরামর্শে ত্রিশে পা দিয়েই ডিম্বাণু সংরক্ষণ করতে শুরু করেছিলাম।’
কর্মরত নারীদের ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ দেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘একজন নারী যত দিন চান, তত দিন কাজকর্ম করতে পারবেন। ডিম্বাণু একবার সংরক্ষণ করা থাকলে সেটার বয়স আর বাড়ে না। ফলে সন্তান ধারণেও কোনো সমস্যা হয় না।’
২০১৩ সাল থেকেই মা হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তখন তাঁর বয়স ছিল ত্রিশ। অভিনেত্রীর মা মধু চোপড়া পেশায় একজন প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাঁর পরামর্শেই মা হওয়ার লক্ষ্যে নিজের ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের পর সারোগেসি পদ্ধতিতে ২০২২ সালের জানুয়ারিতে মা হন ‘দেশি গার্ল’খ্যাত এই অভিনেত্রী।
২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা ও গায়ক নিক জোনাস। সে বছরেই ডিসেম্বরে ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর যুক্তরাষ্ট্রেই সংসার সাজিয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে