
গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এর পরদিন গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে অভিনেতাকে হত্যার পরিকল্পনার কথা। সম্প্রতি এই মামলার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ। আর সেখান থেকেই প্রকাশ্যে এল হাড় হিম হওয়া আরও নানা তথ্য।
৩৫০ পৃষ্ঠার চার্জশিটের বিস্তারিত তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সেখানে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে পাঁচজনের নাম এসেছে। এদের সবাই বিষ্ণই গ্যাংয়ের সদস্য।
এই চার্জশিটে আরও জানানো হয়েছে, সালমান খানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি করেছিল অভিযুক্তরা। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়। পুলিশি তদন্তে উঠে এসেছে এই গ্যাং পাকিস্তান থেকে একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল আনিয়েছিল। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল।
রীতিমতো নজরদারি চালানো হয়েছিল সালমানের ওপর। অভিনেতার চলাফেরার ওপর নজর রাখতে বেশ কজনকে নিয়োগ করা হয়েছিল। ভাইজানের মুম্বাইয়ের পানভেলের ফার্মহাউস থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন, সেসব জায়গায় তাঁকে অনুসরণ করত বিষ্ণই গ্যাংয়ের সদস্যরা। অভিনেতার আশপাশে সব সময় নজরদারিতে থাকত তারা, গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণইয়ের কাঁ থেকে হত্যার হুকুমের অপেক্ষা করছিল তারা।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে