দুই যুগ আগে ঢাকায় এসেছিলেন কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমার। প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগে ১৯৯৪ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে দিলীপ কুমারকে তিন দফা সংবর্ধনা দেওয়া হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা বিএফডিসিতে, সরকারিভাবে ওসমানী মিলনায়তনে এবং জাতীয়ভাবে মিরপুর জাতীয় স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামে তিনি ঘোড়ার গাড়িতে চড়ে ভক্তদের সংবর্ধনা গ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। সে সময় দিলীপ কুমারকে একনজর দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। সে সময় শিল্পী সমিতির সভাপতি ছিলেন নায়ক আলমগীর। তিনি বলেন, ‘আমি তখন শিল্পী সমিতির সভাপতি। তিনি উর্দু, হিন্দি আর ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতেন। আমিও তিনটি ভাষাতেই অভ্যস্ত ছিলাম। আমি দোভাষীর কাজ করেছি। তিন দিন ছিলেন। আমি সকাল থেকে রাত পর্যন্ত তাঁর সঙ্গে ছিলাম। সব অনুষ্ঠান থেকে হোটেলে ফিরতে গভীর রাতও হতো। তিনি খুব ভোজনরসিক ছিলেন। যাওয়ার আগের দিন রাত ১২টারও পরে আমাকে কল দিয়ে বললেন—তুমি কি জেগে আছ? আমার সঙ্গে ঢাকা ঘুরতে বের হতে পারবে? আমি বললাম, এখনই গাড়ি নিয়ে আসছি। তারপর আমরা পুরান ঢাকার শাঁখারীবাজার, রায়েরবাজার, চানখাঁরপুল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা—সব ঘুরে তারপর হোটেলে ফিরেছিলাম। কোনো অহংকার দেখিনি তাঁর মধ্যে।’
এফডিসির ২ নম্বর ফ্লোরে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন খান আতাউর রহমান, ওবায়েদ-উল-হক, চাষী নজরুল ইসলাম, আলমগীর, উজ্জল, কবরী প্রমুখ। তাঁর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। তখনকার নবীন জুটি শাবনাজ-নাঈমসহ অনেকেই পেয়েছিলেন অভিনেতার সান্নিধ্য। তিন দিন বাংলাদেশে ছিলেন দিলীপ কুমার। সংবর্ধনা অনুষ্ঠানের ছবি তুলেছিলেন মীর শামসুল আলম বাবু। সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে বাবু বলেন, ‘চাষী নজরুল ইসলাম ওই সংবর্ধনা অনুষ্ঠানের ছবি তোলার জন্য আমাকে বলেছিলেন। আমি অন্তত তিন রিল ছবি তুলেছিলাম। ছবিগুলো যত্ন করে সংগ্রহে রেখেছি। তাঁকে নিয়ে যে স্মরণিকা বের হয়েছিল, সেটাও আছে আমার কাছে। অত্যন্ত ভদ্র, বিনয়ী, চমৎকার উর্দু, হিন্দি, ইংরেজি বলেন তিনি।’
দিলীপ কুমার বাংলাদেশে এসে মুগ্ধ হয়েছিলেন এবং আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছিলেন বলে জানান তিনি।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১১ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ দিন আগে