ভারতের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স (এমএমএম)। পুষ্পার মতো বক্ম অফিস কাঁপানো সিনেমার প্রযোজক এটি। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে কার্যালয়ে হানা দিয়েছেন আয়কর কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান এমএমএম কার্যালয়ে হঠাৎ হানা দেন কর কর্মকর্তারা।
গত ১২ ডিসেম্বরে শুরু হয়েছে ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। ঘটনাচক্রে শুরুর দিনেই আয়কর কর্মকর্তাদের এই আগমন এলোমেলো করে দিয়েছে তাদের শুটিং পরিকল্পনা।
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা। বক্স অফিসে ৩৭৫ কোটি রুপির ব্যবসা করলেও সে অনুযায়ী, আয়কর পরিষদ না হওয়ার অভিযোগ ওঠে প্রযোজনা প্রতিষ্ঠানটির ওপর। সেই কারণেই আয়কর দপ্তরের এই জরুরি তলব। তাঁরা ছাড়াও প্রযোজক ইয়েলমানচিলি রবিশঙ্কর, নবীন এরনেনি এবং চেরুকুরি মোহনের অফিসসহ আরও ১৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছেন কর কর্মকর্তারা।
সদ্য রাশিয়া থেকে পুষ্পার প্রচারণা শেষে দেশে ফিরে ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা। দক্ষিণ ভারতের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান নায়ক আল্লু অর্জুন। সেই সঙ্গে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান নায়িকা রাশমিকা মান্দানাও। ‘

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে