বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অসাধারণ অভিনয় ও সৌন্দর্যে দর্শকদের মন কেড়েছেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের জানার আগ্রহের শেষ নেই। জেনে অবাক হবেন, এই অভিনেত্রীর মারাত্মক পাখি ভীতি রয়েছে।
গত বছরের মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ এর প্রচারে ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা শো’তে উপস্থিত হয়েছিলেন কিয়ারা। সেখানেই তিনি তাঁর ‘অদ্ভুত’ এই ভীতির কথা প্রকাশ করেছিলেন। কপিল শর্মা যখন কিয়ারাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কীসে ভয় পান? তখন অভিনেত্রী বলেছিলেন, তিনি পাখি ভীতিতে ভুগছেন।
কিয়ারা পূর্বেও অন্য আরেকটি সাক্ষাৎকারে তাঁর এই ভীতির কথা প্রকাশ করেছিলেন। নেহা ধুপিয়ার শো, ‘নো ফিল্টার নেহা’ এর সিজন-৫ এ তিনি বলেছিলেন, ‘আমার পাখি ভীতি আছে। পাখি দেখলেই আমি ভয়ে কাঁদতে শুরু করি। সোনাম কাপুর যে ‘মাসাকালি’ গানটিতে অভিনয় করেছিলেন, তা আমার পক্ষে কখনই করা সম্ভব হতো না। যদি কেউ আমাকে চলচ্চিত্রে এমন কিছু করার প্রস্তাব দেয়, আমি অভিনয় ছেড়ে দেব।’ হেসে বলেন কিয়ারা।
কিয়ারা আদভানি গত ৭ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্য গড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। ‘শেরশাহ’ সিনেমায় মন দেওয়া নেওয়ার পর বিয়ে করেন জনপ্রিয় এ জুটি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে