ভারতীয় বক্স অফিসে যেমন তুফান উঠবে ভাবা হয়েছিল, তেমন কিছুই হলো না। বরং সে আশায় গুড়ে বালি ঢালল রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জয়েশভাই জোরদার’। মুক্তির প্রথম সপ্তাহে একদমই সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।
দক্ষিণী সিনেমার জোয়ারে যেন ডুবতে বসেছে বলিউড। মুক্তির পর থেকে ভারতজুড়ে এখনো চলছে ‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ-টু’ ঝড়। সপ্তাহ না পেরোতেই হাজার কোটি রুপি আয় করেছিল সিনেমাগুলো। দিব্যং ঠক্কর পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ে। প্রথম সপ্তাহে সব মিলিয়ে আয় করেছে মাত্র ২২ কোটি। অথচ যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘জয়েশভাই জোরদার’ নির্মাণে খরচ হয়েছে ৬০ কোটি রুপি।
রণবীর সিংয়ের সঙ্গে ছবিতে রয়েছে বোমান ইরানি, রত্না পাঠকের মতো অভিনয়শিল্পীরা। সিনেমার গল্প ও বিষয়বস্তু শক্তিশালী হলেও বক্স অফিসে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ‘জয়েশভাই জোরদার’।
ভারতের সিনেমার বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, ‘জয়েশভাই জোরদার’ যা আয় করেছে বর্তমান সময়ের সিনেমার বাজারে অতি নগণ্য। আঞ্চলিক ভাষার ছবিগুলো বরং এর চেয়ে ভালো ব্যবসা করছে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
২২ মিনিট আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
২৮ মিনিট আগে
সোশ্যাল মিডিয়ার কারণে চারপাশে এখন ভাইরালের ছড়াছড়ি। ভালো কাজ করে যেমন অনেকে আলোচিত হচ্ছেন, তেমনি ভাইরাল হওয়ার নেশায় অনেকে বিবেকবোধ বিসর্জন দিয়ে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে।
৩৪ মিনিট আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তাঁদের কাজ, জিতেছে বড় পুরস্কারও। কিন্তু নিজেদের দেশেই চরম রাজনৈতিক রোষ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন দুই ভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা। তাঁরা হলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের...
৩৭ মিনিট আগে