গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর রেঙ্গুন থেকে শুরু করে ‘মনিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হয়েছে হলে দর্শক টানতে। অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’। সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। যদিও নেটিজেনদের একাংশের ধারণা, ‘প্রোপাগান্ডা’ ভিত্তিক সিনেমা হতে চলেছে ইমার্জেন্সি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদ্ম শিবিরকে খুশি করতেই এটি বানাচ্ছেন কঙ্গনা।
সিনেমাটিতে কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। নেটিজেনদের একাংশ মনে করছেন ২০২৪–এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে খুশি করতেই সিনেমাটিতে কংগ্রেসকে খারাপ ভাবে প্রদর্শন করা হবে। কারণ কঙ্গনা মোদীর পদ্ম শিবিরের কত বড় সমর্থক, তা সবারই জানা।
যদিও এসব দাবি হেসে উড়িয়ে দিয়েছেন কঙ্গনা। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগে সিনেমাটা দেখুন। যদিও নির্বাচন ঘিরে এটি মুক্তি পাবে কি না, সে ব্যাপার এখনো নিশ্চিত নয়। আর আমার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই, এমনকি কোনও রাজনৈতিক দলেরও।’
এরপরই মোদীর বন্দনা করতে দেখা যায়, তাঁর কথায়, ‘তবে আমি বলতে চাই এটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজির জন্যও খুব সম্মানের, পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া। এটা তাঁর (ইন্দিরা গান্ধী) জীবনের গল্প। তি জীবনে যা কিছু খারাপ বা ভালো করেছেন।’
কঙ্গনা আরও জানান, তিনি যখন ইমারজেন্সি জন্য রিসার্চ শুরু করেন তখন জানতে পারেন কীভাবে ইন্দিরাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। তাঁর মতে, ‘কিন্তু এখন মোদী ধৈর্য, ভালোবাসা দিয়ে সবটা সামলাচ্ছেন। যা আমাদের ভারতীয়দের গর্বিত করে।’
‘ইমার্জেন্সি’ সিনেমায় ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপড়ে। ধকড়-খ্যাত রীতেশ শাহের লেখা সিনেমাটির ঘোষণা আসে ২০২১ সালে। এর আগে টিজারে কঙ্গনাকে ইন্দিরার চরিত্রে দেখা অনেকেই হতবাক হয়ে পড়েন। ২০২৩ সালের ২৪ নভেম্বর আপাতত সিনেমাটির মুক্তির কথা চলছে।

তৌকীর আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ, টিভি ও সিনেমা—তিন মাধ্যমেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। অভিনয় ও নির্দেশনা দুই ক্ষেত্রেই নন্দিত তৌকীর আহমেদ। গত ৫ মার্চ ছিল তাঁর ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তৌকীর আহমেদের ছয় দশকের গল্প উদ্যাপনের আয়োজন করেছেন তাঁর সহকর্মীরা।
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের পূর্বপুরুষের আদি নিবাস বাংলাদেশের ময়মনসিংহে। তাই বাংলাদেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ রয়েছে। আগেও অনেকবার এই দেশে এসেছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, বাংলাদেশে এলে শিকড়ের ঘ্রাণ পান তিনি। সম্প্রতি এই গুণী শিল্পী সপরিবারে...
২ ঘণ্টা আগে
তরুণ মুন্সীর কণ্ঠে প্রকাশিত হলো লাকী আখান্দের সুর করা গান। গানের শিরোনাম ‘যার কাছে মন রেখে’। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। প্রায় তিন দশক আগে গানটি লিখেছিলেন গোলাম মোর্শেদ, সুর করেছিলেন লাকী আখান্দ্।
২ ঘণ্টা আগে
ভানুপ্রিয়া হোটেলটি তৈরি হয়েছে একটি কবরস্থানের ওপর, যেখানে ছিল ভূতেদের বসবাস। এক হোটেল ব্যবসায়ী অসাধু উপায়ে হোটেলটি তৈরি করায় ভূতেরা ভিটেছাড়া হয়ে যায়। অন্যদিকে আইনজীবী শাওন মিত্র ইউটিউব থেকে প্ল্যানচেট শিখে ভুল করে ডেকে বসে ভানুপ্রিয়ার ভূতেদের। এরা শাওনকে বাধ্য করে ভূতেদের হয়ে আইনি ব্যবস্থা নিতে।
২ ঘণ্টা আগে