আগামী ১১ আগস্ট বলিউড বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার আর সানি দেওল। একই দিনে মুক্তি পাচ্ছে দুই তারকার বহু প্রতীক্ষিত ছবি। অক্ষয় কুমারের ‘ওএমজি ২’, অন্যদিকে বাইশ বছর পর সুপারহিট ‘গদর’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন সানি দেওল। মুক্তির আগেই বক্স অফিসে দুই সিক্যুয়েল নিয়ে চলছে জোর টক্কর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে এগিয়ে আছে ‘গদর ২’।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, ইতিমধ্যে ৯০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে সানি দেওলের ‘গদর ২’-এর। হিসাব করলে মুক্তির আগেই প্রায় ২.৬০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘গদর ২’।
অন্যদিকে অনলাইন অগ্রিম বুকিংয়ের দৌড়ে পিছিয়ে রয়েছেন অক্ষয় কুমার। টিকিট বিক্রির হিসাবে এখন পর্যন্ত ৪২ লাখ রুপির ব্যবসা করেছে ‘ওএমজি-২ ’।
যদিও এখনো মুক্তির এক সপ্তাহ বাকি, তবে অগ্রিম বুকিংয়ে সানি দেওলের ‘গদর ২’ যে গতিতে ছুটছে, আশা করা যায় ২০২৩ সালের বক্স অফিসে ওপেনিং ডেতে আরেকটি দুর্দান্ত ওপেনিং ডে দিতে চলেছে এই ছবি।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।
অন্যদিকে, সেন্সরের কাঁচিতে পড়ে বেশ কিছু দৃশ্য ছাঁটাই হলেও অক্ষয় কুমারের লুক ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। তা ছাড়া, ‘ওএমজি’ যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, সেখানে ‘ওএমজি ২’ সিনেমা থেকে প্রত্যাশাও অনেক বেশি দর্শকদের। এবার দেখার পালা দর্শকেরা কার মার্কশিটে বেশি নম্বর বসান।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৮ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৮ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে