পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো পোজ দিয়েছেন তিনি। আর সেসব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দুজন ভারতীয়। তাঁরা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় রণবীরের নগ্ন ছবি ‘নারীদের অনুভূতিতে আঘাত’ করেছে। বলিউড অভিনেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য সোমবার (২৫ জুলাই) মুম্বাই পুলিশের কাছে দুটি আবেদন করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পূর্ব মুম্বাই শহরতলির একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা এবং একজন নারী আইনজীবী চেম্বুর থানায় আলাদা আবেদন জমা দিয়েছেন।
ওই এনজিও কর্মকর্তা বলেছেন, অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তাঁর ছবির মাধ্যমে সাধারণ নারীদের শালীনতা বোধকে অপমান করেছেন। তিনি তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন।
আর সাবেক সাংবাদিক ও বর্তমানে আইন পেশায় থাকা এক নারী আবেদনে নারীদের শালীনতা বোধকে অমর্যাদার অভিপ্রায়ের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলার আরজি জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা এ বিষয়ে সোমবার একটি এনজিওর সঙ্গে যুক্ত একজন ব্যক্তি এবং একজন নারী আইনজীবীর কাছ থেকে আবেদন পেয়েছি। এখনো পর্যন্ত কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। আমরা তদন্ত করছি।’

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
৬ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
৬ ঘণ্টা আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
৬ ঘণ্টা আগে