বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা ভারতের বিখ্যাত স্টান্ট কো-অর্ডিনেটর ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। ভিকি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার কাছ থেকেই তিনি জীবনের অর্থ শিখেছেন। ভিকি ও তাঁর ছোট ভাই সানি কৌশলকে তাঁদের বাবা সব সময় মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন।
ভিকি বলেন, ‘বাবা শৈশব থেকেই আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন। মন খারাপ হলে বাবা আমাদের সামনেই কাঁদতেন। কিন্তু আমিও আমার ছোট ভাইকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিতেন।’
শ্যাম কৌশল ‘দঙ্গল’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ক্রিশ ৩’-র মতো একাধিক বিখ্যাত বলিউড সিনেমায় স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে একসময় শুটিং সেটে অনেক অপমানিত হতে হতো তাঁকে।
এ নিয়ে ভিকি বলেন, ‘বাবা আমাদের খোলাখুলি বলতেন, ‘‘আজ সেটে খুব অপমানিত হয়েছি। তোদের মায়ের সামনে খুব কাঁদলাম।’’
‘মা একবার আমাদের বলেছিলেন, কিছু সিনিয়র বাবাকে পুরো সেটের সামনে বকাঝকা করেছিল। তিনি বাড়ি এসে অনেক কান্না করেন। তবে এসব আমাদের কাছে কখনোই গোপন থাকত না। তিনি আমাদের সামনেই কাঁদতেন।’ যোগ করেন ভিকি।
ভিকি আরও জানান, বাবার কাছ থেকে সব সময় উপদেশ পেয়ে এসেছেন তিনি। তাঁর কথায়, ‘বাবা সব সময় বলতেন সবকিছু আমার পক্ষে কখনো যাবে না। এর নামই জীবন।’
ভিকি কৌশল বর্তমানে তাঁর আসন্ন ফ্যামিলি ড্রামা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র প্রচারে ব্যস্ত। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকেও। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে