দিনকয়েক আগেই মুম্বাইয়ে আবাস গড়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর পর তামিল, তেলুগু–কাজ করেছেন দক্ষিণের আলোচিত সব সিনেমায়। ভুবনভোলানো মিষ্টি হাসির এই মেয়েকে এবার দেখা যাবে বলিউডে। দুটি ছবিতে অভিনয়ের খবর পাক্কা–সামনে আসছে আরও অনেক। তাই বাক্সপেটরা গুছিয়ে চলে এসেছেন মুম্বাইয়ে।
রাশমিকা এখন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রাশমিকার ছবি ভেসে ওঠে। কেন ভারতজুড়ে তাঁকে নিয়ে এত মাতামাতি? এর পেছনে অবশ্যই রয়েছে স্ক্রিনে তাঁর অনবদ্য উপস্থিতি। তা ছাড়া আরও একটি কারণ তাঁকে ভারতের ন্যাশনাল ক্রাশ করে তুলেছে, সেটি হচ্ছে তাঁর অসম্ভব মিষ্টি হাসি। রাশমিকার হাসিতে নাকি জাদু আছে! আর ভুবনভোলানো সেই হাসিতেই মজেছে তরুণ প্রজন্ম।
তামিল, তেলুগু, কন্নড় ছবির ভুবনে রীতিমতো রাজরানি এই রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ভক্তের সংখ্যা অনেক তারকার জন্য ঈর্ষণীয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ছাড়িয়ে গেছে ১৫ মিলিয়ন। রাশমিকা ২০১৬ সালে ছবির দুনিয়ায় পা রাখেন। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। সম্প্রতি ‘সুলতান’ ছবির মাধ্যমে তামিল ছবির দুনিয়ায় অভিষেক হয়েছে তাঁর। রাশমিকার সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টির মতো ছবি মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ১৩টি পুরস্কারের জন্য মনোনয়ন পায়, ৮টিতে বিজয়ী হন। অল্প সময়ের মধ্যেই তাঁর জনপ্রিয়তা পৌঁছে গেছে তুঙ্গে।
শিগগিরই ‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হবে তাঁর। শান্তনু বাগচী পরিচালিত এ ছবিতে রাশমিকার বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। ‘মিশন মজনু’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। ছবির পরিচালক শান্তনু বাগচী। সত্তরের দশকে পাকিস্তানে ভারতের এক গুপ্ত অভিযান নিয়ে বোনা হয়েছে ছবির গল্প।
অন্যদিকে রাশমিকা অভিনীত ‘গুডবাই’ ছবির পরিচালক বিকাশ বহেল। ‘চিল্লার পার্টি’, ‘কুইন’, ‘সুপার থার্টি’ ছবিগুলো পরিচালনা করেছেন বিকাশ। দ্বিতীয় ছবিতেই বিকাশের মতো পরিচালক ও অমিতাভের মতো অভিনেতা পেয়েছেন রাশমিকা। এখানে অমিতাভ বচ্চনের মেয়ে হিসেবে পর্দায় আসবেন ‘ডিয়ার কমরেড’খ্যাত এই অভিনেত্রী।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
২১ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
২১ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
২১ ঘণ্টা আগে