প্রকাশ পেয়েছে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘ফাইটার’ সিনেমার প্রথম গান, ‘শের খুল গায়ে’। পার্টি মেজাজে গানের তালে নেচেছেন হৃতিক-দীপিকা। গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। কুমারের লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন বিশাল শেখর।
কদিন আগেই মুক্তি পেয়েছে ফাইটার সিনেমার টিজার। অ্যাকশনে ভরপুর টিজারে মুগ্ধ দর্শকেরা। এরপরই প্রকাশ্যে এল সিনেমাটির প্রথম গান। টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি গত তিন ঘণ্টায় দেখা হয়েছে ১৫ লাখ বারেরও বেশি।
গানটির ভিডিওতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা গেছে করণ সিং গ্রোভারকে। নাইট ক্লাবের আবহ তৈরি করা গানে এক ঝলক দেখ গেছে অভিনেতা অনিল কাপুরকেও।
‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে কয়েক দিন আগে মুক্তি পাওয়া টিজারের বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট ডোবাতে দেখা গেছে।
সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।
প্রসঙ্গত, ‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
উল্লেখ্য, ‘ফাইটার’ই হতে চলেছে হৃতিক আর দীপিকা জুটির প্রথম সিনেমা। তাই এর ঘোষণার পর থেকেই কাজ করছে উন্মাদনা। নিশ্চিতভাবে বলা যায়, এর টিজার যা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিদ্ধার্থের সঙ্গে ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’-এর মতো হিট আগেও উপহার দিয়েছেন হৃতিক। এবারও আরেকটা ব্যবসাসফল সিনেমার অপেক্ষায় আছেন ভক্তরা।

শুরু হচ্ছে সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘পরিবারের সেরা জুটি’। অন্যান্য শো থেকে এই রিয়েলিটি শো কিছুটা ভিন্ন। এখানে জুটি হয়ে অংশ নিতে হবে, আর হতে হবে একই পরিবারের সদস্য। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা, লুৎফর হাসান ও সাজিয়া সুলতানা পুতুল। আয়োজন করেছে সং
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম
৩ ঘণ্টা আগে
মঞ্চের মাধ্যমে অভিনয় শুরু, এরপর সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে পরিচিতি এবং সবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ—সব মিলিয়ে হলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিন
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে