বলিউডের তরুণ মেধাবী অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা অন্যতম। নিজের স্বল্প ক্যারিয়ার অনেক বেশ সমৃদ্ধ করেছেন, উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। বলিউডে কাজ শুরু করার পর থেকেই নিজের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে শাহরুখ খানের নাম উল্লেখ করেছেন বারবার। গতকাল রোববার (২৭ নভেম্বর) এই তারকা নিজের আসন্ন চলচ্চিত্রের প্রচারে বান্দ্রায় ছিলেন। বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখের প্রতি নিজের ভালোবাসার জানিয়েছেন।
ছবিতে দেখা যায়, আয়ুষ্মান তাঁর গাড়ির খোলা ছাদ থেকে মান্নাতের দিকে তাকিয়ে আছেন। ইনস্টাগ্রামে নিজের এই ছবিটি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, ‘মান্নাতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাই নিজের জন্য একটা মান্নাত (প্রার্থনা) করলাম।’
ছবিটি শেয়ার করামাত্র অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। আয়ুষ্মানের পাশাপাশি শাহরুখ খানের ভক্তরাও পোস্টটিতে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। সম্প্রতি আয়ুষ্মান তাঁর প্রথম অ্যাকশন চলচ্চিত্র ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অনিরুধ আইয়ার পরিচালিত সিনেমাটি আসছে ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সুজিত সরকারের ছবি ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন আয়ুষ্মান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘নটাংকি সালা’, ‘বেয়াকুফিয়া’, ‘দম লাগাকে হাইসা’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫ ’, ‘বালা’-এর মতো একাধিক হিট ছবি। ‘আন্ধাধুন’ ছবির জন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে