
কয়েক দিন আগেই বলিউডের ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গদর ২’, ‘কেরালা স্টোরি’র মতো সিনেমাকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বলিউডের একাংশের কঠোর নিন্দার মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর এখন অভিনেতা জানালেন, তিনি এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ ও আল্লু অর্জুনের ‘পুষ্পা’ দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু পর্দার সামনে বসে থাকতে পারেননি!
‘আরআরআর’ ও ‘পুষ্পা’ সম্পর্কে কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন বলেন, ‘রোমাঞ্চ ছাড়া ওই সিনেমাগুলোতে আপনি আর কীই-বা পাবেন আমি কল্পনাও করতে পারি না।’ এর পরই তিনি জানিয়েছেন ‘আরআরআর’ ও ‘পুষ্পা’ দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখতে পারেননি।
তবে পরিচালক মণিরত্নমের পন্নিয়িন সেলভান দেখেছেন। নাসিরের মতে, ‘মণিরত্নম খুব দক্ষ একজন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা, তাঁর কোনো এজেন্ডা নেই।’
ফেব্রুয়ারির শুরুতে নাসিরুদ্দিনকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল তামিল, কন্নড়, মালায়লাম, তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, তা হিন্দি সিনেমা থেকে অনেক বেশি মৌলিক। দক্ষিণের চলচ্চিত্রগুলোর গল্প বোকা বোকা হতে পারে, তবে সেগুলোর সম্পাদনা বরাবরই ত্রুটিহীন।

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
৩ ঘণ্টা আগে
প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
১২ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
১২ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
১২ ঘণ্টা আগে