কয়েক দিন আগে মেকআপ রুমের ধারণ করা এক ভিডিওতে সারা আলী খানের পেটের পোড়া দাগ দেখা যায়। একজন প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘পুড়ে গেছে।’ সেই পোড়া ত্বক না ঢেকে, তা নিয়ে সংকোচ না করেই আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। আর তাতেই সবার মন জিতলেন সারা আলী খান। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সাইফকন্যা।
‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ শো-স্টপার হয়ে নজর কাড়েন সারা। মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে এদিন র্যাম্পে হাঁটেন তিনি।
‘লেনোরা’র জমকালো লেহেঙ্গায় কনটেমপোরারি লুকে দেখা গেছে সারা আলীকে। আর হাঁটার সময় পোশাকের মাঝে সারার পেটের লম্বা পোড়া দাগ নজরে পড়ে।
র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করে সংবাদ সংস্থা এএনআইকে সারা বলেন, ‘অনেক আনন্দ পেয়েছি, কিন্তু আমি বেশ নার্ভাসও ছিলাম। গত কয়েক দিন খুব ব্যস্ত ছিলাম, দুটি সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। র্যাম্পে বেশ উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিন দশেক আগে পুড়ে যায় সারার পেটের একাংশ। পেটের ওপর গরম কফি পড়ে যায় তাঁর। তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠা বোধ করেননি সারা।
সারা এখন ব্যস্ত আছেন তাঁর পরবর্তী সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ও ‘মার্ডার মোবারক’-এর প্রচার নিয়ে। এর মধ্যে মার্ডার মোবারক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে। এতে রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
৩২ মিনিট আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
৪১ মিনিট আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১ ঘণ্টা আগে
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১ দিন আগে