ভারতের প্রবীণ অভিনেতা সমীর খাখর মারা গেছেন। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল 'নুক্কাড়'-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর। মঙ্গলবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম। কিন্তু তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তখন তাঁর হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। এরপর হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানেই আজ ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনো আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’
সমীর দীর্ঘসময় ধরে টেলিভিশন ও বড় পর্দায় অভিনয় করেছেন। তাকে ‘নুক্কাড়’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কাড়’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’–এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে। বড়পর্দায় কমল হাসানের ‘পুষ্পক’ (১৯৮৭), জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের ‘পরিন্দা’ (১৯৮৯), অজয় দেবগন এবং সুনীল শেঠির ‘দিলওয়ালে’ (১৯৯৪), সালমান খান-অভিনীত ‘জয় হো’ (২০১৪) এর মতো চলচ্চিত্রগুলি তাঁর ক্যারিয়ারে রয়েছে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে