ক্যারিয়ারের গত কয়েক বছর ভালো কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে সুবিধা করতে পারেনি তাঁর ‘থাগস অব হিন্দোস্তান’। এরপর একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিং চাড্ডা’। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি আমিরের সিনেমা মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকের।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর প্রায় এক বছর নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার বিরতির ইতি টানতে চলেছেন আমির। ২০২৪ সালের শেষের দিকেই পর্দায় ফিরছেন বলিউডের এই তারকা।
মাসখানেক আগে শোনা গিয়েছিল, প্রত্যাবর্তনের জন্য ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’র জুটির ওপরেই নাকি ভরসা রাখতে চলেছেন আমির। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গেই ফের হাত মিলিয়ে পর্দায় ফেরার সংবাদ ছড়িয়েছিল বলিউডপাড়ায়। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজকুমার হিরানি নন, রাজকুমার সন্তোষীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আমির।
১৯৯৪ সালে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় শেষবার রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করেছিলেন আমির। তারপর কেটে গেছে তিন দশক। ৩০ বছর পরে আবারও রাজকুমার সন্তোষীর সঙ্গে হাত মিলিয়ে দুটি সিনেমার চুক্তি সই করেছেন আমির।
তার মধ্যে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন আমির। এর প্রযোজনায় থাকছে তাঁরই প্রযোজনা প্রতিষ্ঠান ‘আমির খান প্রোডাকশনস’। যে ছবিতে আমির অভিনয় করছেন, তা মুক্তি পাওয়ার কথা আগামী বছর বড়দিনে। আর দ্বিতীয় সিনেমার কাজ শুরু হওয়ার কথা ২০২৫ সালে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে