গত বছর কিরণ রাওয়ের সঙ্গে সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। এরপর থেকেই গুঞ্জন ওঠে ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এ জন্যই নাকি কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভেঙেছে তাঁর।
যদিও বিষয়টি নিয়ে আলোচনা থেমে গেছে। কোনো সূত্রে এর সত্য প্রমাণিত হয়নি।
সম্প্রতি ফাতিমা সানার ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তাঁর বিয়ের গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ফাতিমা। একটি ফ্যাশন হাউসের ফটোশুটে ছবিগুলো তোলেন তিনি। ছবিতে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফাতিমা।
একটি ভিন্টেজ গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই বলিউড সুন্দরী। শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের বিখ্যাত সংলাপ অনুসরণে ফতিমা লেখেন, ‘করব নাকি বাঁধব, সেটা একটা প্রশ্ন বটে!’ এই ‘বাঁধা’ নিয়েই জল্পনার আরম্ভ। এই ‘বাঁধা’ কি গাঁটছড়া বাঁধা? অভিনেত্রীর হেঁয়ালি ভরা পোস্টের নিচে অনুরাগীরা প্রশ্ন ছুড়ে দেন, তা হলে কি আমিরের সঙ্গে বিয়ের জল্পনা সত্যি! কিন্তু এই জল্পনার কোনো জবাব দেননি ফতিমা।
এই ছবিতে আমির কন্যা ইরা খানের মন্তব্য এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। পোস্টের মন্তব্যে চোখে হার্ট চিহ্নের কয়েকটি ইমোজি পোস্ট করেছেন ইরা। আর এ মন্তব্যের উত্তরে ফাতিমা লিখেন ‘ইরু’। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হার্টের ইমোজি।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘নতুন মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি?’ আরেকজন লিখেছেন, ‘নিজের বাগদানের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্নই করেছেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ বিকাশ নামে একজন লিখেছেন, ‘আমির খানের নতুন বউ।’
ক’দিন আগেই পারিবারিকভাবে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির কন্যা ইরা। জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে দীর্ঘ সময় ছিলেন ফাতিমা সানা শেখ। অনুষ্ঠানস্থলে বেশ সক্রিয় এবং সপ্রতিভ দেখা গেছে তাঁকে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে