বলিউডের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল ‘ডন থ্রি’-তে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিনেতা রণবীর সিং। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে এটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারহান আখতার। রণবীর চূড়ান্ত হলেও এবার জল্পনা শুরু হয়েছে ডনের ‘রোমা’ চরিত্র নিয়ে। প্রতিদিনই বলিউড পাড়ায় আসছে রোমা নিয়ে নতুন নতুন তথ্য।
কখনো শোনা যাচ্ছে কিয়ারা আদভানি, আবার কখনোবা কৃতি শ্যাননের নাম উঠে আসছে। তবে এবার শোনা গেল রোমার ভূমিকায় কৃতি কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর সিং-ঘরনি দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে।
দিন কয়েক আগেই ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, ‘ডন’ প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে ঢুঁ মেরেছিলেন কিয়ারা। সেই থেকেই জল্পনার সূত্রপাত, বোধ হয় আইকনিক রোমার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। তবে তার দিন দুয়েক কাটতে না কাটতেই শোনা গিয়েছিল, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন কৃতি শ্যানন।
কিন্তু এই দুই অভিনেত্রীর অন্তর্ভুক্তির সংবাদ মনে ধরেনি ভক্তদের। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে জানিয়েছেন রোমার চরিত্রে কৃতি কিংবা কিয়ারা কাউকেই মানাবে না। তবে গতকাল রোববার বলিউড পাড়ায় ফাঁস হলো নতুন খবর।
কানাঘুষা শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে তুরুপের তাস হিসেবে রোমার ভূমিকায় দীপিকার কথাই ভাবছেন নির্মাতারা। রোমার চরিত্রের জন্য যে ধরনের অ্যাকশন দৃশ্যের শুট করতে হবে, তা অ্যাথলেট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন নির্মাতারা। এ ছাড়া রোমা চরিত্রে দীপিকার গড়নও দারুণ মানাবে বলে মনে করেন নেটিজেনরা।
উল্লেখ্য, এর আগে একমাত্র সঞ্জয় লীলা বানশালির সিনেমাতেই তিনবার জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। যদিও কবির খানের ‘৮৩’-তে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। তবে ‘ডন ৩’-এর টিমে দীপিকা যোগ দিলে এই পঞ্চমবার জুটি বাঁধবেন বলিউডে তারকাদম্পতি। তা ছাড়া দীপিকাকে যে রোমার চরিত্রে বেশ মানাবে, তা আন্দাজ করাই যায়।

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৮ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৮ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২১ ঘণ্টা আগে