ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। এই গুঞ্জনের মধ্যে অভিষেকের একটি সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, স্ত্রীর সমালোচনায় রাগে ফেটে পড়েছিলেন অভিনেতা। সমালোচনার কড়া জবাবও দেন তিনি।
সাক্ষাৎকারের ভিডিওটি বেশ পুরোনো। সেখানে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াও ছিলেন। নিজেদের কাজ নিয়ে কথা বলেছিলেন বচ্চন দম্পতি। কথা প্রসঙ্গে ওঠে সৌন্দর্যের জন্যই না-কি সুযোগ পান ঐশ্বরিয়া। অভিনয় প্রতিভার অভাব রয়েছে তাঁর। এমনকি সাবেক এই বিশ্বসুন্দরীকে ‘প্লাস্টিক’ তকমাও দেওয়া হয়েছিল।
এমন প্রশ্নে রেগে যান অভিষেক। স্ত্রীর সমর্থনে অভিনেতা বলেছিলেন, ‘আমি স্বামী হিসাবে বলছি না। আমি একজন সহ-অভিনেতা হিসাবে কথাটা বলছি। ঐশ্বরিয়া সবচেয়ে সাহসী কিছু চরিত্রে অভিনয় করেছে।’
অভিনেতা এ-ও বলেন, শুধু সৌন্দর্যের জন্য হলে, ‘প্রোভোকড’, ‘চোখের বালি’, ‘রেইনকোট’, ‘গুরু’ এর মতো সিনেমায় কাজ করতেন না ঐশ্বরিয়া। এই সিনেমাগুলোতে মানুষ ঐশ্বরিয়ার অভিনয়টাই মনে রেখেছেন। সৌন্দর্য নয়।
এদিকে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে, এই দম্পতি একটি নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চলেছেন। খ্যাতনামা পরিচালক মনি রত্নম নতুন হিন্দি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে এই ‘গুরু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে। মণি রত্নম কিছুদিন ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তৃতীয় ছবির জন্য একটি উপযুক্ত গল্প খুঁজছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিয়ে কী ধরনের সিনেমা তৈরি করতে চান।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৩ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৩ ঘণ্টা আগে