চোখে দেখতে না পাওয়া বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনীভিত্তিক ছবি ‘শ্রীকান্ত’ মুক্তি পাবে আগামীকাল ১০ মে। ট্রেলার মুক্তি পাওয়ার পরই সিনেমাটি আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক থেকে সমালোচকদের প্রশংসায় ভেসেছে পুরো টিম। এবার ছবিটি মুক্তি নিয়ে নির্মাতারা নতুন উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সিনেমাটি যাতে দৃষ্টিপ্রতিবন্ধীরা উপভোগ করতে পারেন এর জন্য নতুন প্রযুক্তির সহায়তা নিচ্ছেন নির্মাতারা।
অনেকেই ভাবছে যে ছবিতে তো অডিও আছে। তাহলে এতে আর আলাদা কী করতে হবে! আসলে ছবিটি নিয়ে নির্মাতা এমন একটি পরীক্ষা করেছেন, যাতে অন্ধ দর্শকেরাও এই ছবিটি পুরোপুরি উপভোগ করতে পারেন। বলা হচ্ছে, নির্মাতারা এই ছবিটির সঙ্গে একটি অডিও প্রকাশ করছেন, যা দৃষ্টিহীন প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এই অডিও সংস্করণে, চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিবরণ বর্ণনা করা হবে। যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা বুঝতে পারেন যে এই মুহূর্তে পর্দায় কী ঘটছে।
এক্স এল নামের অ্যাপের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে, এই ধরনের দর্শকেরা বিনামূল্যে অডিও বর্ণনা শুনতে পাবেন। যেসব দর্শকেরা দেখতে পারছেন না, তাদের শুধু সহজে ডাউনলোড করতে হবে, যাতে তারাও শ্রীকান্ত বোলার অসাধারণ জার্নি বুঝতে পারেন। এর আগে ছবিটির ট্রেলার নিয়েও এই পরীক্ষা করা হয়েছিল।
সিনেমাটিতে শ্রীকান্ত বোলার চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তিনি ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে—জ্যোতিকা, আলিয়া এফ এবং শরদ কেলকারকে। ‘শ্রীকান্ত’ পরিচালনা করেছেন তুষার হিরানন্দানি, আর ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।
বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। সারা পৃথিবী যখন তাঁকে দূরে ঠেলে দিয়েছে, তখন তিনি প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছে থাকলেই সব সম্ভব। জীবনের সমস্ত কঠিন লড়াই এক মুহূর্তে উতরে এগিয়ে গিয়েছেন তিনি।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে