বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। ভারতের দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’। ভালো ব্যবসাও করেছে। এখন ব্যস্ত বলিউডে। ‘লাল সিং চাড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এর মাঝেই সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে দেখা করলেন নাগা। পরিচালকের অফিস থেকে নাগাকে বের হতে দেখা যায়। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।
এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং খান’। পার্বতীর চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর দাদা আক্কিনেনি নাগেশ্বর রাও অভিনীত ‘দেবাদাসু’ ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনেকে বলেছেন, নাগাকে নিয়ে বানশালী সেই সিনেমার রিমেক করবেন।
কিছু দিনের মধ্যেই চৈতন্য নতুন এক প্যান ইন্ডিয়ান সিনেমার কাজ শুরু করবেন। এর আগে একাধিক বলিউডের ছবিতে অভিনয় করার অফার পেয়েও ফিরিয়েছিলেন নাগা। এর কারণও অবশ্য জানিয়েছেন নাগা চৈতন্য। কারণ হল ভাষা। নাগা বড় হয়েছেন চেন্নাইয়ে। পরবর্তী সময় হায়দরাবাদে থাকতে শুরু করেন। তাঁর ভাষায় দক্ষিণ ভারতীয় টান রয়েছে। যে কারণে হিন্দি তিনি বলতে পারেন না সেই অর্থে। বর্তমানে বেশ কিছু সিনেমা বলিউড ও দক্ষিণ ভারত মিলে তৈরি হয়েছে। দক্ষিণের তারকারা এখন চুটিয়ে কাজ করছেন বলিউডে। ফলে হিন্দি জানাটাও বাঞ্ছনীয় বলে মনে করছেন তারকারা। আর নাগাও নাকি ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করে বেশ ভালো হিন্দি শিখে ফেলেছেন।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১৬ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১৬ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১৬ ঘণ্টা আগে