বলিউডে সিক্যুয়েল নির্মাণের হিড়িক পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সিনেমা হিট হওয়ার কয়েক বছরের মধ্যেই তৈরি হয় তার সিক্যুয়েল। তবে গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল নির্মিত হবে সালমান খানের ‘কিক’ সিনেমার সিক্যুয়েল। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ।
সালমান খান এখন ব্যস্ত ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিকান্দার। এ আর মুরুগাদোস পরিচালনা করছেন সিনেমাটি। আর প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। কিক সিনেমাটিও প্রযোজনা করেছিলেন তিনি।
তাই ভক্তরা তাঁকে প্রশ্ন করেন, কেন ‘কিক’-এর সিক্যুয়েল না করে তিনি ‘সিকান্দার’-এর কাজে হাত দিয়েছেন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন প্রযোজকের স্ত্রী ওয়ার্দা নাদিয়াদওয়ালা।
ওয়ার্দা নাদিয়াদওয়ালা বলেন, ‘আমরা সবাই জানি দর্শক অধীর অপেক্ষায় আছে ‘কিক’-এর সিক্যুয়েলের জন্য। ‘কিক ২’-এর গল্প লেখার কাজ চলছে। ‘সিকান্দার’-এর শুটিং শেষ হলেই ‘কিক ২’-এর শুটিং শুরু হবে।
২০১৪ সালে মুক্তি পাওয়া সালমান খানের ‘কিক’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বিশেষ চরিত্রে রণদীপ হুদাকেও দেখা গিয়েছিল। এবার সালমানের সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনো জানা যায়নি।

দেশের অন্যতম জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে তাঁর। বিশেষ দিবস বা আয়োজনের নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি।
১ দিন আগে
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। রেশ পড়েছে বাংলাদেশেও। সপ্তাহখানেক পর শুরু হবে বিশ্বকাপের রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্ব। সেই পর্বকে সামনে রেখে গান তৈরি করেছেন সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির।
১ দিন আগে
সিনেমার বাজারে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে বিপুল প্রচার আর দুর্দান্ত কনটেন্ট ছাড়া বক্স অফিসে সাফল্যের কোনো গ্যারান্টি নেই। তার ওপর দিন দিন বাড়ছে তারকাদের পারিশ্রমিক। এমন পরিস্থিতিতে বড় বাজেটের সিনেমার লোকসান কমাতে এবং ব্যবসাসফল হলে লাভের অঙ্ক বাড়াতে এক অভিনব...
১ দিন আগে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তাল। দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস শাসনকালের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার।
২ দিন আগে