ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি মাঠে নিয়ে আসার সময় ট্রফির যেন কোনো ক্ষতি না হয়, এ জন্য একটি বিশেষ বক্স তৈরি করা হয়। এবারের বিশ্বকাপ ট্রফিটি ম্যাচ শুরুর আগেই অত্যন্ত সুন্দর একটি বক্সে করে মাঠে আনা হয়। ৬ কেজি ওজনের এই বক্সটি ছিল ১৮ ক্যারেট সোনা এবং ম্যালেকাইট দিয়ে তৈরি। যা বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর তৈরি।
বিশ্বখ্যাত এই ফ্যাশন ব্রান্ডের শুভেচ্ছা দূত হিসেবে আছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই কারণেই ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসরের ফাইনালের আগ মুহূর্তে ট্রফি উন্মোচনের সুযোগ পান তিনি। তাই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করে প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েন দীপিকা।
আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল শুরুর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে আনা হয় বিশ্বকাপের ট্রফি। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও স্পেনের সাবেক ফুটবলার ইকার ক্যাসিয়াস বক্সে করে ট্রফিটি মাঠে নিয়ে আসেন।
এদিকে শাহরুখ-দীপিকার আসন্ন ছবি ‘পাঠান’ নিয়ে বিতর্ক চলছে ভারতজুড়ে। অনেকেই সেখানে দিচ্ছেন বয়কটের ডাক। সেখানে ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালের মতো এমন বিশ্বমঞ্চে ট্রফি উন্মোচনের সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি বড় জবাব বলছেন দীপিকা ভক্তরা।
আগামী বছরের ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির গান ‘বেশরম রং’ দিয়েই মূলত আলোচনা-সমালোচনার ঝড় ভারতে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে