বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই ভাই জুনায়েদ সামি খান। তার দাবি, ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিলেন।’ এমনকি তিনি জানিয়েছেন, নিজের পড়াশোনা ও জন্মস্থান নিয়েও আদনান সামি মিথ্যাচার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আদনানের বিরুদ্ধে অভিযোগ তুলে জুনায়েদ বলেন, ‘আমি আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পাই না। আমি মনে করি আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজটি করতে আমার ভালো লাগছে না, তবু সত্যিটা সবার জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’
২০০৭-০৮ সালের দিকে আদনান সামি তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। জুনায়েদ বলেন, ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত ছিল। কিন্তু আদনান সেটা আদালতে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম আদালতে সাবাহ জ্ঞান হারিয়েছিল।’
জুনায়েদ আরও জানিয়েছে আদনান সামি জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’
শুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে, ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন সামি।’

আজ রাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। সারা বিশ্বের মতো বিশ্বকাপ-জ্বরে কাবু বাংলাদেশও। অন্য সবার মতো বিনোদন অঙ্গনের তারকারাও মেতেছেন প্রিয় দল নিয়ে। অভিনয়ের ব্যস্ততার মাঝে তাঁরাও বসবেন টিভি পর্দার সামনে, উপভোগ করবেন প্রিয় দলের খেলা। কী ভাবছেন তারকারা এবারের বিশ্বকাপ নিয়ে, প্রিয় দলের...
১৩ মিনিট আগে
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। দুই বছর আগে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আলোচনায় যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন এই সিনেমা। অবশেষে গতকাল প্রকাশ পেল আলফার টিজার। এতে বিধ্বংসীরূপে হাজির হয়ে চমকে দিলেন আলিয়া ভাট। প্রায় দুই মিনিটের টিজার ভিডিও শুরু হয়েছে ‘ওয়ার টু’ সিনেমার পোস্ট...
১ ঘণ্টা আগে
ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে—এমন প্রশ্ন সামনে রেখে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কেন্দ্রীয় চরিত্র অনন্যার ভূমিকায় আছেন বিদ্যা সিনহা মিম। যিনি হারিয়ে যাওয়া এক মানুষের খোঁজে শুরু করেন দুর্গম এক যাত্রা। লাইফলাইন পরিচালনা করেছেন কাজী আসাদ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও পেশাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অনার ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশের আইডিয়া এক্সচেঞ্জ এবং নেপালের বিলক্ষণ ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত...
১ ঘণ্টা আগে