এই মুহূর্তে বলিউডে সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে। কখন বিয়ে, অতিথি তালিকা, বিয়ের মেন্যু থেকে শুরু করে সব খুঁটিনাটি নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছে, ১৪ এপ্রিল বিয়ের অনুষ্ঠান সেরে ১৭ এপ্রিল চোখধাঁধানো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে চলেছেন রণবীর-আলিয়া। আর জমকালো সেই আয়োজন বসবে মুম্বাইয়ের বিলাসবহুল হোটেল তাজ মহল প্যালেসে।
পিঙ্ক ভিলার খবরে জানা যায়, ১৪ এপ্রিলই চার হাত এক হতে চলেছে রণবীর-আলিয়ার। পঞ্জাবি রীতি মেনে তার আগেই শুরু হবে নানা আনুষ্ঠানিকতা। তবে বিয়ের অনুষ্ঠানে আড়ম্বর থাকবে না খুব একটা। রণবীরের দাদা রাজ কাপুরের বাড়ি আর কে হাউসেই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। রণবীর-আলিয়ার বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন পরিচালক অয়ন মুখার্জিসহ কাছের কয়েকজন বন্ধু।
ইন্ডিয়া টুডে জানায়, রণবীর-আলিয়ার জমকালো বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে পারেন শাহরুখ খান, করণ জোহর, হৃতিক রোশন, রানি মুখার্জি, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, আদিত্য রায় কাপুরসহ বহু তারকা। এমনকি আসতে পারেন রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে কোনো বিবাদ নেই রণবীরের। প্রত্যেকে নিজের মতো করে এগিয়েছেন নিজেদের জীবনে।
এদিকে রণবীর ও আলিয়া যেসব পরিচালক, প্রযোজক ও সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন, তাঁরাও উপস্থিত থাকবেন সংবর্ধনা অনুষ্ঠানে। ইতিমধ্যে সব তারকার কাছে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে, যেন বিশেষ দিনটিতে অন্য কোনো কাজ না রাখেন তাঁরা।

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৩৩ মিনিট আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৫ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৫ ঘণ্টা আগে